ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

কুবির অর্থ ও হিসাব দপ্তরের কর্মকর্তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের শোক

ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের 'হিসাব কর্মকর্তা' দুলাল চন্দ্র ঘোষের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক সাক্ষরিত এক শোকবার্তায় এ তথ্য প্রকাশ করা হয়। 

শোকবার্তায় উল্লেখ করা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হায়দার আলী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

উল্লেখ্য, দুলাল চন্দ্র ঘোষ অসুস্থতাজনিত কারণে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৫টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

বিষয় : কুমিল্লা বিশ্ববিদ্যালয় শোক

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বুধবার, ০৩ জুন ২০২৬

কুবির অর্থ ও হিসাব দপ্তরের কর্মকর্তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের শোক

প্রকাশের তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৫

featured Image

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের 'হিসাব কর্মকর্তা' দুলাল চন্দ্র ঘোষের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক সাক্ষরিত এক শোকবার্তায় এ তথ্য প্রকাশ করা হয়। 

শোকবার্তায় উল্লেখ করা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হায়দার আলী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

উল্লেখ্য, দুলাল চন্দ্র ঘোষ অসুস্থতাজনিত কারণে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৫টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত