কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অনুষ্ঠিত হয়েছে “জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০২৬” এর আঞ্চলিক পর্যায়ের দিনব্যাপী আয়োজন। শনিবার (১৬ মে) বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ আয়োজিত এ প্রতিযোগিতায় কুমিল্লা অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় সাড়ে পাঁচ শতাধিক স্কুল ও কলেজ শিক্ষার্থী অংশগ্রহণ করে।
সকাল সাড়ে ৮ টা থেকে দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীরা জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০২৬, জাতীয় কুইজ-২০২৬, সাইবার সিকিউরিটি অলিম্পিয়াড, নিরাপদ ইন্টারনেট দিবসের কুইজ এবং নিরাপদ ইন্টারনেট বিষয়ক সেমিনারে অংশ নেয়।
জাতীয় প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০২৬ এ জুনিয়র, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি এই তিনটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।আয়োজনের অন্তর্ভুক্ত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করা হয় এবং প্রতিটি ক্যাটাগরিতে ৫ জন করে বিজয়ী নির্বাচিত হয়।
জাতীয় কুইজ প্রতিযোগিতা-২০২৬ এ জুনিয়র ও সিনিয়র, দুই ক্যাটাগরিতে ১০ জন করে বিজয়ী নির্বাচিত হয়। এছাড়া সাইবার সিকিউরিটি অলিম্পিয়াডে ৩ জন শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়৷
নিরাপদ ইন্টারনেট দিবস উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় জুনিয়র ও সিনিয়র ক্যাটাগরিতে ৫ জন করে মোট ১০ জন শিক্ষার্থী বিজয়ী হয়। এই সব ক্যাটাগরিতে বিজয়ী প্রথম তিনজন জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা করবে।
জুনিয়র ক্যাটাগরিতে নিরাপদ ইন্টারনেট কুইজে ১ম স্থান অধিকারী সিফাত হোসেন বলেন, "অনুষ্ঠানটি অনেক ভালো ছিলো। আইসিটি বিষয়ে সবাইকে সচেতন করার ক্ষেত্রে এরকম অনুষ্ঠান অনেক ভূমিকা রাখবে। এরকম অনুষ্ঠান বারবার আয়োজন করা উচিত, যাতে তরুণ প্রজন্ম আইসিটি সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে এবং দক্ষ হয়ে উঠতে পারে।"
সিএসই বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. ফয়সাল বিন আব্দুল আজিজ বলেন, "এরকম একটা সুন্দর প্রোগ্রামে অংশগ্রহণ করতে পেরে সিএসই পরিবার খুবই আনন্দিত। বিভাগের পক্ষ থেকে আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই এতো সুন্দর ও সাবলীল প্রোগ্রাম আয়োজন করার জন্য। প্রতিযোগিতাটি মূলত ২ ভাগে ছিলো সিনিয়র ও জুনিয়র ক্যাটাগরি। জুনিয়র ক্যাটাগরিতে ২০০ জনের মধ্যে ১৬০ জন এবং সিনিয়র ক্যাটাগরি ১০০ জনের মধ্যে ৬৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এছাড়া সাইবার সিকিউরিটি ক্যাটাগরিতে ২৫০জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে যারা নির্বাচিত হয়েছেন তারা জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবেন।
.png)
রোববার, ১৭ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন