টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় কালিহাতী উপজেলার মোট ১১৪টি ভোটকেন্দ্রে অডিওসহ সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে এবং ভোটগ্রহণ প্রক্রিয়া সার্বক্ষণিক পর্যবেক্ষণের আওতায় আনতেই এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্থাপিত সিসি ক্যামেরাগুলোর মাধ্যমে কেন্দ্রের ভেতর ও আশপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করা যাবে, যা অনিয়ম প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে স্বচ্ছতা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। এতে ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত শনাক্ত ও মোকাবিলা করা সম্ভব হবে।
উপজেলা প্রশাসনের এ পদক্ষেপকে সচেতন মহল স্বাগত জানিয়েছে এবং এটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন তারা।
.png)
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন