ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

এনটিআরসি এর কেন্দ্রীয় সুপারিশ বহাল রাখার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ

ছবি: সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এনটিআরসিএ-এর মাধ্যমে কেন্দ্রীয় সুপারিশে শিক্ষক নিয়োগ পদ্ধতি বহাল রাখা এবং কমিটির মাধ্যমে নিয়োগ দেওয়ার প্রস্তাবিত সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। মেধাভিত্তিক ও স্বচ্ছ নিয়োগ ব্যবস্থা বজায় রাখার দাবিতে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, নিবন্ধনধারী চাকরিপ্রত্যাশী এবং শিক্ষক নিয়োগে স্বচ্ছতা প্রত্যাশীরা অংশ নেন।

​সোমবার (১০ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত লাইব্রেরি প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। ক্যাম্পাসের বিভিন্ন দিক প্রদক্ষিণ করে প্রধান ফটক হয়ে জনসন রোডের দিকে যায় মিছিলটি। এ সময় অংশগ্রহণকারীদের ‘মেধার মূল্যায়ন চাই, ‘এনটিআরসিএ বহাল রাখতে হবে, ‘শিক্ষক নিয়োগে স্বজনপ্রীতি চলবে না এবং ‘কমিটি পদ্ধতি মানি না, মানবো না ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

​সমাবেশে বক্তারা বলেন, এনটিআরসিএর মাধ্যমে দীর্ঘদিন ধরে মেধা, যোগ্যতা ও পরীক্ষার ভিত্তিতে স্বচ্ছতার সাথে শিক্ষক নিয়োগের সুপারিশ করা হচ্ছে। এই পদ্ধতির পরিবর্তে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির হাতে নিয়োগ প্রক্রিয়া ফিরিয়ে দিলে অনিয়ম, তদবির ও পক্ষপাতিত্বের সুযোগ সৃষ্টি হবে যা শিক্ষার সামগ্রিক মান ও নিয়োগ ব্যবস্থার জবাবদিহিতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে।

​শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা আরও জানান, দেশের লাখ লাখ নিবন্ধনধারী পরীক্ষা দিয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করে এই মেধাভিত্তিক ব্যবস্থার ওপর আস্থা রেখেছেন। তাই শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে যত বেশি কেন্দ্রীয় ও প্রযুক্তিনির্ভর রাখা যাবে, তত বেশি স্বচ্ছতা নিশ্চিত হবে। বিদ্যমান কাঠামোতে কোনো ধরনের পরিবর্তন আনার আগে সংশ্লিষ্টদের মতামত গ্রহণ করা জরুরি।

​সমাবেশ থেকে দ্রুত এনটিআরসিএর মাধ্যমে কেন্দ্রীয় সুপারিশ ব্যবস্থা বহাল রেখে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করার আহ্বান জানানো হয়। দাবি আদায় না হলে পরবর্তীতে বৃহত্তর কর্মসূচি ঘোষণারও হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : শিক্ষার্থী বিক্ষোভ দাবি এনটিআরসি কেন্দ্রীয় সুপারিশ

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

এনটিআরসি এর কেন্দ্রীয় সুপারিশ বহাল রাখার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এনটিআরসিএ-এর মাধ্যমে কেন্দ্রীয় সুপারিশে শিক্ষক নিয়োগ পদ্ধতি বহাল রাখা এবং কমিটির মাধ্যমে নিয়োগ দেওয়ার প্রস্তাবিত সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। মেধাভিত্তিক ও স্বচ্ছ নিয়োগ ব্যবস্থা বজায় রাখার দাবিতে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, নিবন্ধনধারী চাকরিপ্রত্যাশী এবং শিক্ষক নিয়োগে স্বচ্ছতা প্রত্যাশীরা অংশ নেন।

​সোমবার (১০ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত লাইব্রেরি প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। ক্যাম্পাসের বিভিন্ন দিক প্রদক্ষিণ করে প্রধান ফটক হয়ে জনসন রোডের দিকে যায় মিছিলটি। এ সময় অংশগ্রহণকারীদের ‘মেধার মূল্যায়ন চাই, ‘এনটিআরসিএ বহাল রাখতে হবে, ‘শিক্ষক নিয়োগে স্বজনপ্রীতি চলবে না এবং ‘কমিটি পদ্ধতি মানি না, মানবো না ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

​সমাবেশে বক্তারা বলেন, এনটিআরসিএর মাধ্যমে দীর্ঘদিন ধরে মেধা, যোগ্যতা ও পরীক্ষার ভিত্তিতে স্বচ্ছতার সাথে শিক্ষক নিয়োগের সুপারিশ করা হচ্ছে। এই পদ্ধতির পরিবর্তে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির হাতে নিয়োগ প্রক্রিয়া ফিরিয়ে দিলে অনিয়ম, তদবির ও পক্ষপাতিত্বের সুযোগ সৃষ্টি হবে যা শিক্ষার সামগ্রিক মান ও নিয়োগ ব্যবস্থার জবাবদিহিতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে।

​শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা আরও জানান, দেশের লাখ লাখ নিবন্ধনধারী পরীক্ষা দিয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করে এই মেধাভিত্তিক ব্যবস্থার ওপর আস্থা রেখেছেন। তাই শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে যত বেশি কেন্দ্রীয় ও প্রযুক্তিনির্ভর রাখা যাবে, তত বেশি স্বচ্ছতা নিশ্চিত হবে। বিদ্যমান কাঠামোতে কোনো ধরনের পরিবর্তন আনার আগে সংশ্লিষ্টদের মতামত গ্রহণ করা জরুরি।

​সমাবেশ থেকে দ্রুত এনটিআরসিএর মাধ্যমে কেন্দ্রীয় সুপারিশ ব্যবস্থা বহাল রেখে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করার আহ্বান জানানো হয়। দাবি আদায় না হলে পরবর্তীতে বৃহত্তর কর্মসূচি ঘোষণারও হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত