গত সপ্তাহে ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছিলেন বিরাট কোহলি। এক সপ্তাহ পেরোতেই রাজত্ব হারালেন কোহলি।
আজ আইসিসির সবশেষ হালনাগাদকৃত ওয়ানডে র্যাঙ্কিংয়ে কোহলিকে হটিয়ে ওয়ানডে ব্যাটারদের শীর্ষে উঠেছেন নিউ জিল্যান্ডের ব্যাটার ড্যারিল মিচেল।
ক্যারিয়ার সেরা ৮৪৫ রেটিং অর্জন করেছেন মিচেল। ৭৯৫ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছেন কোহলি। রোহিত শর্মাকে (৭৫৭) হটিয়ে তিনে উঠে এসেছেন আফগানিস্তানের ওপেনার ইব্রাহিম জাদরান (৭৬৪ রেটিং)।
ইন্দোরে সিরিজ নির্ধারণী ম্যাচে গ্লেন ফিলিপস ৮৮ বলে ১০৬ রান করে ব্যাটারদের তালিকায় ১৬ ধাপ উঠে ২০ নম্বরে উঠেছেন। ওয়ানডে অলরাউন্ডারদের তালিকায়ও ১৪ ধাপ এগিয়ে যৌথভাবে ৩১ নম্বরে উঠেছিলেন ফিলিপস। তালিকার শীর্ষে রয়েছেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই।
সবশেষ নিউজিল্যান্ড-ভারত সিরিজে অসাধারণ পারফরম্যান্সের সুবাদে শীর্ষে উঠেছেন মিচেল। এই নিয়ে ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয়বারের মতো এক নম্বরে ওঠলেন মিচেল। গত বছরের নভেম্বরে শীর্ষস্থানে ওঠার তিন দিন পরেই রোহিত শর্মার কাছে স্থান হারান। ভারতের বিপক্ষে তিন ম্যাচে ৩৫২ রান করে সিরিজসেরার পুরস্কারও জিতেছেন মিচেল। সিরিজে দুই সেঞ্চুরি ও এক ফিফটি করেন ডানহাতি এই ব্যাটার। তাঁর অতিমানবীয় ব্যাটিংয়ে প্রথমবারের মতো ভারতের মাটিতে ওয়ানডে সিরিজ জয় করেছে নিউ জিল্যান্ড। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মিচেলের ৩৫২ রান কোনো নিউজিল্যান্ডের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ।
ওয়ানডে বোলিং র্যাংকিংয়ে ছয় ধাপ এগিয়ে ৩৩ নম্বরে উঠেছেন নিউ জিল্যান্ডের মাইকেল ব্রেসওয়েল।
টি-টোয়েন্টি বোলিং র্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠেছেন রশিদ খান। তাঁর সতীর্থ মুজিব উর রহমানও দুই ধাপ এগিয়ে যৌথভাবে ১৪ নম্বরে উঠেছেন।
টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের তালিকায় ইব্রাহিম জাদরান পাঁচ ধাপ এগিয়ে ১৫ নম্বরে উঠেছেন।
এমএইছ/ধ্রুবকন্ঠ
বিষয় : ক্রিকেট খেলাধুলা বিরাট কোহলি
.png)
বুধবার, ১৭ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন