ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

আবাম ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে আক্কেলপুর এতিমখানায় সেহেরি ও ইফতার বিতরণ

ছবি: সংগৃহীত

পবিত্র মাহে রমজান উপলক্ষে আবাম ফাউন্ডেশন বাংলাদেশ-এর উদ্যোগে জয়পুরহাটের আক্কেলপুরে একটি এতিমখানায় সেহেরি ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মানবিক এ আয়োজন স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

জেলা প্রতিনিধি মোঃ রিপন হোসেনের সভাপতিত্বে আয়োজিত এ কর্মসূচির আওতায় আক্কেলপুর সোনামুখী আব্দুল্লাহ মক্কী (রহ.) ইসলামীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার এতিম ও হাফেজিয়া শিক্ষার্থীদের মাঝে চাল, ডাল, তেল, খেজুরসহ বিভিন্ন প্রয়োজনীয় সেহেরি ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এসময় মাদরাসা প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মাদরাসা কর্তৃপক্ষ এ মানবিক ও কল্যাণমূলক উদ্যোগের জন্য ফাউন্ডেশনের সভাপতি শামসুল আলম খান মুরাদ, সেক্রেটারি রাশেদ উল্লাহ এবং অর্থ সম্পাদক আকন্দ হাসান মাহমুদসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তারা বলেন, রমজান মাসে এতিম শিশুদের পাশে দাঁড়ানো নিঃসন্দেহে একটি মহৎ উদ্যোগ। সমাজের বিত্তবান ও সচেতন মানুষ এভাবে এগিয়ে এলে অসহায় শিশুদের মুখে হাসি ফোটানো আরও সহজ হবে।

আয়োজকরা জানান, আবাম ফাউন্ডেশন বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। শিক্ষা সহায়তা, দারিদ্র্য বিমোচন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের অন্যতম লক্ষ্য। রমজান মাসে এতিম ও সুবিধাবঞ্চিতদের জন্য সেহেরি ও ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম সেই ধারাবাহিকতারই অংশ।

এসময় উপস্থিত ছিলেন হাবিবুর রহমান, আব্দুল্লাহ, তৌফিক, নাসিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও সকল দাতা-শুভানুধ্যায়ীদের মঙ্গল কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : আক্কেলপুর ইফতার সেহেরি বিতরণ

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

আবাম ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে আক্কেলপুর এতিমখানায় সেহেরি ও ইফতার বিতরণ

প্রকাশের তারিখ : ২০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

পবিত্র মাহে রমজান উপলক্ষে আবাম ফাউন্ডেশন বাংলাদেশ-এর উদ্যোগে জয়পুরহাটের আক্কেলপুরে একটি এতিমখানায় সেহেরি ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মানবিক এ আয়োজন স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

জেলা প্রতিনিধি মোঃ রিপন হোসেনের সভাপতিত্বে আয়োজিত এ কর্মসূচির আওতায় আক্কেলপুর সোনামুখী আব্দুল্লাহ মক্কী (রহ.) ইসলামীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার এতিম ও হাফেজিয়া শিক্ষার্থীদের মাঝে চাল, ডাল, তেল, খেজুরসহ বিভিন্ন প্রয়োজনীয় সেহেরি ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এসময় মাদরাসা প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মাদরাসা কর্তৃপক্ষ এ মানবিক ও কল্যাণমূলক উদ্যোগের জন্য ফাউন্ডেশনের সভাপতি শামসুল আলম খান মুরাদ, সেক্রেটারি রাশেদ উল্লাহ এবং অর্থ সম্পাদক আকন্দ হাসান মাহমুদসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তারা বলেন, রমজান মাসে এতিম শিশুদের পাশে দাঁড়ানো নিঃসন্দেহে একটি মহৎ উদ্যোগ। সমাজের বিত্তবান ও সচেতন মানুষ এভাবে এগিয়ে এলে অসহায় শিশুদের মুখে হাসি ফোটানো আরও সহজ হবে।

আয়োজকরা জানান, আবাম ফাউন্ডেশন বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। শিক্ষা সহায়তা, দারিদ্র্য বিমোচন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের অন্যতম লক্ষ্য। রমজান মাসে এতিম ও সুবিধাবঞ্চিতদের জন্য সেহেরি ও ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম সেই ধারাবাহিকতারই অংশ।

এসময় উপস্থিত ছিলেন হাবিবুর রহমান, আব্দুল্লাহ, তৌফিক, নাসিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও সকল দাতা-শুভানুধ্যায়ীদের মঙ্গল কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত