ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

ইফতারে কমলার শরবত: দূর হবে সারাদিনের ক্লান্তি

পবিত্র মাহে রমজানে ইফতারে শরীরকে সতেজ ও সারাদিনের ক্লান্তি দূর করার সহজ উপায় হলো এক গ্লাস কমলার শরবত। তাজা কমলার রসের স্বাদ আর হালকা মিষ্টতা মিলিয়ে তৈরি এক শরবত আপনার মনকে প্রশান্তি এনে দেয়। খুব অল্প সময়ে সতেজ ও সুস্বাদু কমলার শরবত বানানো যায়। অল্প সময়ে ইফতারের শেষ মুহূর্তে সহজেই বানিয়ে নিতে পারেন সুস্বাদু এ শরবত।তবে অধিক সতেজ স্বাদের জন্য সরাসরি রস বের করে পান করাই ভালো। আর যারা ওজন কমাতে চান, তারা চিনি এড়িয়ে শুধু আঁশসহ জুস পান করতে পারেন।উপকরণ১। কমলা২। স্বাদমতো চিনি৩। পরিমাণমতো পানিপ্রস্তুত প্রণালীকমলাগুলো ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিন। ব্লেন্ডারে বা জুসারের সাহায্যে রস বের করে নিন। এরপর লক্ষ্য রাখুন যেন কমলার বীজ রসের সঙ্গে মিশে না যায়। কারণ এতে শরবত তিতা হতে পারে।  এবার একটি বড় পাত্রে কমলার রস, চিনি, লবণ এবং লেবুর রস একসঙ্গে মিশিয়ে নিন। চিনি পুরোপুরি গলে না যাওয়া পর্যন্ত ভালোভাবে নাড়তে থাকুন। এরপর মিশ্রণটিতে পরিমাণমতো ঠান্ডা পানি যোগ দিন। এরপর গ্লাসে ঢেলে উপরে বরফ দিয়ে পরিবেশন করুন। সাজানোর জন্য পুদিনাপাতা কিংবা কমলার স্লাইস ব্যবহার করতে পারেন।    এনএম/ধ্রুবকন্ঠ

ইফতারে কমলার শরবত: দূর হবে সারাদিনের ক্লান্তি