ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

আজ বায়ুদূষণে ঢাকা অবস্থান চতুর্থ

আজ বায়ুদূষণে ঢাকা অবস্থান চতুর্থ
ছবি: সংগৃহীত

বায়ুদূষণের তালিকায় আজ শনিবার রাজধানী ঢাকা রয়েছে চতুর্থ অবস্থানে। আর শীর্ষে রয়েছে সেনেগালের রাজধানী ডাকার।

আইকিউএয়ারের তথ্যানুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথমে থাকা ডাকারের স্কোর ৪৩৭। বায়ুমানের এ স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে গণ্য করা হয়। আর ১৯৩ স্কোর নিয়ে তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। গত শুক্রবার ঢাকা শহরের স্কোর ছিল ১৫৪। গতকালের তুলনায় দূষণের মাত্রা কিছুটা বেড়েছে। তবে বায়ুমানের দুটি স্কোরই ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

এদিকে ভারতের দিল্লি ২০৬ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। একই সময়ে ২০৬ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে দেশটির আরেকটি শহর কলকাতা। দুই শহরের বায়ুমানের স্কোরই ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। এ ছাড়া ১৯১ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। এই শহরের বায়ুমান ‘অস্বাস্থ্যকর’।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : ঢাকা বায়ুদূষণ চতুর্থ

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

আজ বায়ুদূষণে ঢাকা অবস্থান চতুর্থ

প্রকাশের তারিখ : ১০ জানুয়ারি ২০২৬

featured Image

বায়ুদূষণের তালিকায় আজ শনিবার রাজধানী ঢাকা রয়েছে চতুর্থ অবস্থানে। আর শীর্ষে রয়েছে সেনেগালের রাজধানী ডাকার।

আইকিউএয়ারের তথ্যানুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথমে থাকা ডাকারের স্কোর ৪৩৭। বায়ুমানের এ স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে গণ্য করা হয়। আর ১৯৩ স্কোর নিয়ে তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। গত শুক্রবার ঢাকা শহরের স্কোর ছিল ১৫৪। গতকালের তুলনায় দূষণের মাত্রা কিছুটা বেড়েছে। তবে বায়ুমানের দুটি স্কোরই ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

এদিকে ভারতের দিল্লি ২০৬ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। একই সময়ে ২০৬ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে দেশটির আরেকটি শহর কলকাতা। দুই শহরের বায়ুমানের স্কোরই ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। এ ছাড়া ১৯১ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। এই শহরের বায়ুমান ‘অস্বাস্থ্যকর’।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত