ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

আগামীকাল ৪২ প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা ও এমওইউ স্বাক্ষর করবে কুবি প্রশাসন

শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, দক্ষতা উন্নয়ন, ইন্টার্নশিপ ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘রাউন্ডটেবিল অন ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন ইনিশিয়েটিভস’ শীর্ষক গোলটেবিল বৈঠক ও সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল ( ১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসে এ আয়োজন অনুষ্ঠিত হবে।

সোমবার ( ১৭ আগষ্ট) বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। 

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, একাডেমিয়া ও বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করাই এ সেমিনারের মূল উদ্দেশ্য। এতে দেশের শীর্ষস্থানীয় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংক, ফার্মাসিউটিক্যালস, টেক্সটাইল, আইটি ও গবেষণা সংস্থাসহ মোট ৪২টি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও শিক্ষাবিদ অংশ নেবেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বেলা ১২টায় অতিথিদের অভ্যর্থনা ও নিবন্ধনের পর ক্যাম্পাস ভ্রমণ ও নেটওয়ার্কিং লাঞ্চ অনুষ্ঠিত হবে। বেলা আড়াইটায় শুরু হবে গোলটেবিল বৈঠক। এতে স্বাগত বক্তব্য দেবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন। মুক্ত আলোচনা শেষে ধন্যবাদ জ্ঞাপন করবেন কুবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার। এ ছাড়া বিকেল সাড়ে ৫টায় বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে বিএসটিআই, বিসিআইসি, বিসিক, বিসিএসআইআর, মেঘনা গ্রুপ, স্কয়ার, পপুলার ফার্মাসিউটিক্যালস, গ্রামীণফোন, দ্য ডেইলি রূপসী বাংলা, মার্সেন্টাইল ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকসহ দেশি-বিদেশি বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানরাও অনুষ্ঠানে অংশ নেবেন।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

আগামীকাল ৪২ প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা ও এমওইউ স্বাক্ষর করবে কুবি প্রশাসন

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত