ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

আইসিটি সেবা ও দক্ষতা সম্প্রসারণে ১০০টি কেন্দ্র প্রস্তুত রয়েছে: ফয়েজ তৈয়্যব

ছবি : সংগৃহীত

ডিজিটাল বাংলাদেশ গড়তে রাজধানীকেন্দ্রিক উদ্যোগের বাইরে গিয়ে উপজেলা তৃণমূল পর্যায়ে আইসিটি সেবা দক্ষতা সম্প্রসারণ জরুরি বলেছেন ডাক, টেলিযোগাযোগ তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।  তিনি বলেন, ইতোমধ্যে ১০০টি উপজেলায় কেন্দ্র প্রস্তুত হয়েছে এবং আগামী ছয় মাসে আরও ১৭৯টি কেন্দ্রের কাজ সম্পন্ন হবে।

আজ সোমবার (২৬ জানুয়ারি) তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের সভাকক্ষে আয়োজিত ইডিসি প্রকল্পের আওতায় দেশের ১০০টি উপজেলায় স্থাপিত উপজেলা সেবা তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন৷ 

ফয়েজ তৈয়ব বলেন, আইডিয়া, স্টার্টআপ বাংলাদেশ অন্যান্য জাতীয় প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে কেন্দ্রগুলো সারা বছর কার্যকর রাখা হবে।  অবকাঠামো নির্মাণের পাশাপাশি এর সঠিক ব্যবহার রক্ষণাবেক্ষণ নিশ্চিতে গুরুত্বারোপ করেন তিনি।  

সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, ৪০০টি উপজেলার লক্ষ্যের মধ্যে ৩০৩টি কেন্দ্র সক্রিয় হয়েছে, যার মধ্যে ১০০টি আজ রোলআউট করা হয়েছে।  এসব কেন্দ্রের মাধ্যমে স্থানীয় জনগণ বিশেষ করে তরুণ-তরুণীরা আধুনিক প্রযুক্তিনির্ভর নানা সুবিধা গ্রহণ করতে পারবেন।

তিনি আরও জানান, প্রতিটি কেন্দ্রে থাকবে আধুনিক ডিজিটাল ল্যাব, সুসজ্জিত প্রশিক্ষণ কক্ষ, স্টার্ট-আপ জোন এবং প্লাগ অ্যান্ড প্লে জোন।  স্টার্ট-আপ জোনে উচ্চগতির ইন্টারনেট প্রয়োজনীয় ডিজিটাল ডিভাইসসহ একসঙ্গে অন্তত ২০ জন উদ্যোক্তা বা ফ্রিল্যান্সারের কাজ করার সুবিধা থাকবে।

অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন, তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মো. আবু সাঈদ, তথ্য যোগাযোগ প্রযুক্তির বিভাগের অতিরিক্ত সচিব মো. মামুনুর রশীদ ভূঞাসহ আইসিটি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমএইছ/ধ্রুবকন্ঠ

বিষয় : আইসিটি ফয়েজ তৈয়্যব সেবা ও দক্ষতা

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শনিবার, ০৯ মে ২০২৬

আইসিটি সেবা ও দক্ষতা সম্প্রসারণে ১০০টি কেন্দ্র প্রস্তুত রয়েছে: ফয়েজ তৈয়্যব

প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬

featured Image

ডিজিটাল বাংলাদেশ গড়তে রাজধানীকেন্দ্রিক উদ্যোগের বাইরে গিয়ে উপজেলা তৃণমূল পর্যায়ে আইসিটি সেবা দক্ষতা সম্প্রসারণ জরুরি বলেছেন ডাক, টেলিযোগাযোগ তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।  তিনি বলেন, ইতোমধ্যে ১০০টি উপজেলায় কেন্দ্র প্রস্তুত হয়েছে এবং আগামী ছয় মাসে আরও ১৭৯টি কেন্দ্রের কাজ সম্পন্ন হবে।

আজ সোমবার (২৬ জানুয়ারি) তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের সভাকক্ষে আয়োজিত ইডিসি প্রকল্পের আওতায় দেশের ১০০টি উপজেলায় স্থাপিত উপজেলা সেবা তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন৷ 

ফয়েজ তৈয়ব বলেন, আইডিয়া, স্টার্টআপ বাংলাদেশ অন্যান্য জাতীয় প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে কেন্দ্রগুলো সারা বছর কার্যকর রাখা হবে।  অবকাঠামো নির্মাণের পাশাপাশি এর সঠিক ব্যবহার রক্ষণাবেক্ষণ নিশ্চিতে গুরুত্বারোপ করেন তিনি।  

সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, ৪০০টি উপজেলার লক্ষ্যের মধ্যে ৩০৩টি কেন্দ্র সক্রিয় হয়েছে, যার মধ্যে ১০০টি আজ রোলআউট করা হয়েছে।  এসব কেন্দ্রের মাধ্যমে স্থানীয় জনগণ বিশেষ করে তরুণ-তরুণীরা আধুনিক প্রযুক্তিনির্ভর নানা সুবিধা গ্রহণ করতে পারবেন।

তিনি আরও জানান, প্রতিটি কেন্দ্রে থাকবে আধুনিক ডিজিটাল ল্যাব, সুসজ্জিত প্রশিক্ষণ কক্ষ, স্টার্ট-আপ জোন এবং প্লাগ অ্যান্ড প্লে জোন।  স্টার্ট-আপ জোনে উচ্চগতির ইন্টারনেট প্রয়োজনীয় ডিজিটাল ডিভাইসসহ একসঙ্গে অন্তত ২০ জন উদ্যোক্তা বা ফ্রিল্যান্সারের কাজ করার সুবিধা থাকবে।

অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন, তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মো. আবু সাঈদ, তথ্য যোগাযোগ প্রযুক্তির বিভাগের অতিরিক্ত সচিব মো. মামুনুর রশীদ ভূঞাসহ আইসিটি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমএইছ/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত