ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

অনেক কিছু জানি, বলতে পারতাম কিন্তু বলব না : মির্জা আব্বাস

ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ঢাকা- আসনের ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস তার নির্বাচনী এলাকার প্রতিদ্বন্দ্বীকে ইঙ্গিত করে বলেছেন, “শিষ্টাচারবহির্ভূত যেভাবে কথা বলা হচ্ছে আমি আমার বয়স এবং অবস্থান থেকে এর প্রত্যুত্তর দিতে পারছি না। ওরা যা কিছু বলুক আমি মনে করি এতে আমার কোনো লোকসান নেই। জয়ের ব্যাপারে নিরাশ হয়ে কেউ কাজ করে না। আমিও জয়ের বিষয়ে আশাবাদী। প্রতিটি সুষ্ঠু নির্বাচনে জয়ী হয়েছি। যদি সুষ্ঠু নির্বাচন হয়, ইনশাআল্লাহ এবারও জয়লাভ করব।“

তিনি বলেন, ‘একজন রাষ্ট্রের প্রধান যখন নির্দিষ্ট কাউকে কাউকে ইঙ্গিত করে বলেনজয়ী হয়ে আসবে। তার মানে তাদের জয়ী করার চেষ্টা করা হবে। আমি প্রকাশ্যে অনেক কিছু বলতে পারতাম, বলব না। আমি অনেক কিছু জানি। আমি প্রমাণ করতে পারব সরকারের একটি মহল কিছু কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে।‘

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নির্বাচনী প্রচারণার প্রথম দিনে শান্তিবাগ স্কুল এবং পুরাতন রমনা থানা জামে মসজিদ এলাকা সংলগ্ন এলাকায় গণসংযোগকালে গণমাধ্যমের উদ্দেশে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘ভয় পাচ্ছি ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে। সরকারের একটি মহল বিশেষ কিছু প্রার্থীকে পরাজিত করার চেষ্টা করবে। সেখানে আমরা ক্ষতিগ্রস্ত হব কিনা জানি না। কিন্তু তারা চেষ্টা করবে। তারপরও আমাদের কর্মীদের যে মনোবল দেখেছিআমি মনে করি সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করে বিজয় ছিনিয়ে আনব ইনশাআল্লাহ।‘

মির্জা আব্বাস তার নির্বাচনী এলাকার প্রতিদ্বন্দ্বীকে ইঙ্গিত করে বলেন, ‘ছেলেটা আমার এমন জায়গায় আঘাত করছে যাতে আমি রিঅ্যাক্ট করি। কিন্তু ছেলেটা বোঝেনি আমার রিঅ্যাক্ট করার বয়স চলে গেছে। যদি হ্যাঁ আমি তার বয়সী হতাম তাহলে হয়তো পরিস্থিতি ভিন্ন হতো। আমার ছেলের চেয়েও ছোট বয়সী। আমার ছেলে যেমন বাসায় দুষ্টামি করে, আমিও ধরে নিয়েছি আমার ছেলের মতো দুষ্টামি করছে।‘

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : বিএনপি স্থায়ী কমিটি মির্জা আব্বাস

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

অনেক কিছু জানি, বলতে পারতাম কিন্তু বলব না : মির্জা আব্বাস

প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬

featured Image

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ঢাকা- আসনের ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস তার নির্বাচনী এলাকার প্রতিদ্বন্দ্বীকে ইঙ্গিত করে বলেছেন, “শিষ্টাচারবহির্ভূত যেভাবে কথা বলা হচ্ছে আমি আমার বয়স এবং অবস্থান থেকে এর প্রত্যুত্তর দিতে পারছি না। ওরা যা কিছু বলুক আমি মনে করি এতে আমার কোনো লোকসান নেই। জয়ের ব্যাপারে নিরাশ হয়ে কেউ কাজ করে না। আমিও জয়ের বিষয়ে আশাবাদী। প্রতিটি সুষ্ঠু নির্বাচনে জয়ী হয়েছি। যদি সুষ্ঠু নির্বাচন হয়, ইনশাআল্লাহ এবারও জয়লাভ করব।“

তিনি বলেন, ‘একজন রাষ্ট্রের প্রধান যখন নির্দিষ্ট কাউকে কাউকে ইঙ্গিত করে বলেনজয়ী হয়ে আসবে। তার মানে তাদের জয়ী করার চেষ্টা করা হবে। আমি প্রকাশ্যে অনেক কিছু বলতে পারতাম, বলব না। আমি অনেক কিছু জানি। আমি প্রমাণ করতে পারব সরকারের একটি মহল কিছু কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে।‘

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নির্বাচনী প্রচারণার প্রথম দিনে শান্তিবাগ স্কুল এবং পুরাতন রমনা থানা জামে মসজিদ এলাকা সংলগ্ন এলাকায় গণসংযোগকালে গণমাধ্যমের উদ্দেশে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘ভয় পাচ্ছি ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে। সরকারের একটি মহল বিশেষ কিছু প্রার্থীকে পরাজিত করার চেষ্টা করবে। সেখানে আমরা ক্ষতিগ্রস্ত হব কিনা জানি না। কিন্তু তারা চেষ্টা করবে। তারপরও আমাদের কর্মীদের যে মনোবল দেখেছিআমি মনে করি সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করে বিজয় ছিনিয়ে আনব ইনশাআল্লাহ।‘

মির্জা আব্বাস তার নির্বাচনী এলাকার প্রতিদ্বন্দ্বীকে ইঙ্গিত করে বলেন, ‘ছেলেটা আমার এমন জায়গায় আঘাত করছে যাতে আমি রিঅ্যাক্ট করি। কিন্তু ছেলেটা বোঝেনি আমার রিঅ্যাক্ট করার বয়স চলে গেছে। যদি হ্যাঁ আমি তার বয়সী হতাম তাহলে হয়তো পরিস্থিতি ভিন্ন হতো। আমার ছেলের চেয়েও ছোট বয়সী। আমার ছেলে যেমন বাসায় দুষ্টামি করে, আমিও ধরে নিয়েছি আমার ছেলের মতো দুষ্টামি করছে।‘

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত