ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

অন্যান্য

আগস্ট ও সেপ্টেম্বর মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে ২১ দিনের ছুটি

আগস্ট ও সেপ্টেম্বর মাসে শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য আসতে চলেছে লম্বা ছুটি। আগামী দুই মাসে সাপ্তাহিক ছুটি ও বিভিন্ন সরকারি ছুটি মিলিয়ে দেশের শিক্ষা প্রতিষ্ঠানে মোট ২১ দিন ছুটি থাকবে।শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত শিক্ষাপঞ্জি অনুযায়ী, শিক্ষক-শিক্ষার্থীরা এই ছুটি কাটাবেন।আগস্ট মাসে সাপ্তাহিক ছুটি রয়েছে ৯ দিন। ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস (১ দিন)। ১২ আগস্ট আখেরি সাহার সোম্বা (১ দিন) ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী উপলক্ষে (১ দিন)। সব মিলিয়ে আগস্ট মাসে মোট ছুটি থাকবে ১২ দিন।সেপ্টেম্বর মাসে সাপ্তাহিক ছুটি রয়েছে ৮ দিন। ২৪ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহম (১ দিন)। মধু পূর্ণিমা ও শুভ মহালয়া উপলক্ষ্যে ছুটি থাকলেও তা শনিবার পড়ায় এ উপলক্ষে অতিরিক্ত ছুটি মিলবে না। ফলে সেপ্টেম্বর মাসে ছুটি থাকবে মোট ৯ দিন। দুই মাসে শিক্ষক-শিক্ষার্থীরা মোট ২১ দিনের ছুটি পেতে যাচ্ছেন।  এনএম/ধ্রুবকন্ঠ

আগস্ট ও সেপ্টেম্বর মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে ২১ দিনের ছুটি