ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

নির্ধারিত সময়ের আগেই প্রাথমিক বিদ্যালয় ছুটি

ছবি: কামরুজ্জামান (কামরুল)

নীলফামারী জেলাধীন জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের আলসিয়া পাড়া নামক এলাকায় সবুজবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্ধারিত সময়ের আগে শিক্ষকেরা ছুটি দিয়ে চলে গিয়েছে বলে অভিযোগ উঠেছে।

আজ ৬/০৫/২৬ ইং রোজ বুধবার সরেজমিনে গিয়ে দেখাযায়, অভিযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ স্কুল ছুটি দিয়ে চলে গেছেন। তাই শিক্ষকদের ও শিক্ষার্থীদের পাঠদানের কোন চিত্র চোখে পড়েনি। যেখানে সরকারের দেয়া প্রতিশ্রুতি শিক্ষার মান উন্নয়নের জন্য বিভিন্নভাবে শিক্ষা প্রতিষ্ঠানে নজরদারি রেখেছেন এবং শিক্ষা ব্যবস্থাকে উন্নত মানের করার লক্ষ্যে বিভিন্নভাবে কাজ করে যাচ্ছেন সরকার প্রধান। এমনকি শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি দপ্তরে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠানে আসা ও নির্ধারিত সময়ের মধ্যে যাওয়া সময় বেঁধে দেন। কিন্তু এই প্রতিষ্ঠানে এসে তার উল্টো চিত্রটা চোখে পড়ে। নির্ধারিত সময়ের আগেই স্কুল ছুটি দিয়ে চলে যান শিক্ষকেরা। ওই প্রতিষ্ঠানের একাধিক শিক্ষার্থীরা বলেন, আমাদের স্কুল ছুটি দিয়েছেন দুপুর ২ টায় বলে জানান তারা।

এ বিষয়ে উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের সাথে কথা হলে তিনি বলেন, আমি দুজনকে দায়িত্ব দিয়েছিলাম। এবং আমি উপজেলা শিক্ষা অফিসে শিক্ষার্থীদের পরীক্ষার জন্য প্রশ্নপত্র আনতে গিয়েছিলাম তাদেরকে দায়িত্ব দিয়েছি। কিন্তু তারা তাদের দায়িত্ব অবহেলা করেছেন কেন ? তা জানিনা । এ বিষয়ে উপজেলা  সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার নুরুজ্জামান এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি  সংবাদকর্মীদের  বলেন কেন তারা নির্ধারিত সময়ের আগে স্কুল ছুটি দিয়েছে তাদের বিরুদ্ধে প্রয়োজনী ব্যবস্থা  ও কৈফিয়ত তলব  করা হবে। 

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : ছুটি নির্ধারিত সময় প্রাথমিক বিদ্যালয়

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শনিবার, ০৯ মে ২০২৬

নির্ধারিত সময়ের আগেই প্রাথমিক বিদ্যালয় ছুটি

প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

featured Image

নীলফামারী জেলাধীন জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের আলসিয়া পাড়া নামক এলাকায় সবুজবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্ধারিত সময়ের আগে শিক্ষকেরা ছুটি দিয়ে চলে গিয়েছে বলে অভিযোগ উঠেছে।

আজ ৬/০৫/২৬ ইং রোজ বুধবার সরেজমিনে গিয়ে দেখাযায়, অভিযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ স্কুল ছুটি দিয়ে চলে গেছেন। তাই শিক্ষকদের ও শিক্ষার্থীদের পাঠদানের কোন চিত্র চোখে পড়েনি। যেখানে সরকারের দেয়া প্রতিশ্রুতি শিক্ষার মান উন্নয়নের জন্য বিভিন্নভাবে শিক্ষা প্রতিষ্ঠানে নজরদারি রেখেছেন এবং শিক্ষা ব্যবস্থাকে উন্নত মানের করার লক্ষ্যে বিভিন্নভাবে কাজ করে যাচ্ছেন সরকার প্রধান। এমনকি শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি দপ্তরে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠানে আসা ও নির্ধারিত সময়ের মধ্যে যাওয়া সময় বেঁধে দেন। কিন্তু এই প্রতিষ্ঠানে এসে তার উল্টো চিত্রটা চোখে পড়ে। নির্ধারিত সময়ের আগেই স্কুল ছুটি দিয়ে চলে যান শিক্ষকেরা। ওই প্রতিষ্ঠানের একাধিক শিক্ষার্থীরা বলেন, আমাদের স্কুল ছুটি দিয়েছেন দুপুর ২ টায় বলে জানান তারা।

এ বিষয়ে উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের সাথে কথা হলে তিনি বলেন, আমি দুজনকে দায়িত্ব দিয়েছিলাম। এবং আমি উপজেলা শিক্ষা অফিসে শিক্ষার্থীদের পরীক্ষার জন্য প্রশ্নপত্র আনতে গিয়েছিলাম তাদেরকে দায়িত্ব দিয়েছি। কিন্তু তারা তাদের দায়িত্ব অবহেলা করেছেন কেন ? তা জানিনা । এ বিষয়ে উপজেলা  সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার নুরুজ্জামান এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি  সংবাদকর্মীদের  বলেন কেন তারা নির্ধারিত সময়ের আগে স্কুল ছুটি দিয়েছে তাদের বিরুদ্ধে প্রয়োজনী ব্যবস্থা  ও কৈফিয়ত তলব  করা হবে। 

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত