ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

হোসেনডাঙ্গা সরকারি প্রাথমিক স্কুলে শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন

ছবি: মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হোসেনডাঙ্গা হাজী তাবারক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণী উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১১ ঘটিকায় এফএইচ এ্যাসোসিয়েশন চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রামের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকরামুল হক নাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস, সহকারী উপজেলা শিক্ষা অফিসার শবনম আকতার প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে রিপন কিষমু, বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, মোট ৩ হাজার ২৮৬ জন নিবন্ধিত শিশুর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হবে। এসব শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ ইকরামুল হক নাহিদ বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তাদের পড়াশোনার প্রতি উৎসাহ বাড়াবে। তিনি শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : বিতরণ হোসেনডাঙ্গা শিক্ষা উপকরণ

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শুক্রবার, ১৫ মে ২০২৬

হোসেনডাঙ্গা সরকারি প্রাথমিক স্কুলে শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন

প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হোসেনডাঙ্গা হাজী তাবারক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণী উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১১ ঘটিকায় এফএইচ এ্যাসোসিয়েশন চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রামের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকরামুল হক নাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস, সহকারী উপজেলা শিক্ষা অফিসার শবনম আকতার প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে রিপন কিষমু, বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, মোট ৩ হাজার ২৮৬ জন নিবন্ধিত শিশুর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হবে। এসব শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ ইকরামুল হক নাহিদ বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তাদের পড়াশোনার প্রতি উৎসাহ বাড়াবে। তিনি শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত