ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

সাদ্দাম উদ্দিন রাজ

সাদ্দাম উদ্দিন রাজ


নরসিংদীর শিবপুরে সহকারী প্রধান শিক্ষকের মৃত্যু

  নরসিংদীর শিবপুরে মো. বিল্লাল হোসাইন (৫০) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ৯টার দিকে কলেজগেইট স্কুল সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।মো. বিল্লাল হোসাইন গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার গোসিংগা গ্রামের মৃত হাসান আলীর ছেলে। তিনি শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। বিদ্যালয় সূত্রে জানা যায়, তিনি ২০০৬ সালে ওই বিদ্যালয়ে যোগদান করেন।স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে তার কক্ষের ভেতরে সাড়া-শব্দ না পেয়ে আশপাশের লোকজন বিষয়টি লক্ষ্য করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয়রা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

নরসিংদীর শিবপুরে সহকারী প্রধান শিক্ষকের মৃত্যু