ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো পশু চিকিৎসক

ছবি সংগৃহীত

সিরাজগঞ্জের রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় পশু চিকিৎসক সাইফুল ইসলাম নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ভূঁইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ সাব-স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ঘুড়কা ইউনিয়নের রয়হাটি গ্রামের মৃত আব্দুল হামিদ শেখের ছেলে। 

স্থানীয়রা জানান, তিনি ঢাকা-বগুড়া মহাসড়কের ভূঁইয়াগাঁতী বাসস্ট্যান্ড থেকে ঘুড়কার দিকে মোটরসাইকেলে যাচ্ছিলেন।

পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ফলে তিনি ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর স্থানীয়রা ভূঁইয়াগাঁতী সাব-স্টেশনের সামনে সড়ক অবরোধ করলে উত্তেজনা সৃষ্টি হয়। দীর্ঘদিন ধরে পশু চিকিৎসার কাজ করছিলেন এবং এলাকায় বিশেষভাবে পরিচিত ছিলেন। এদিকে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সড়ক মুক্ত করতে দেরি করলে বিক্ষুব্ধ জনতা পল্লী বিদ্যুতের সাব-স্টেশনে ভাঙচুর চালান। এতে অফিসের কিছু কক্ষ ও সামান্য সরঞ্জাম নষ্ট হয়।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যবস্থা নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো পশু চিকিৎসক

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৫

featured Image

সিরাজগঞ্জের রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় পশু চিকিৎসক সাইফুল ইসলাম নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ভূঁইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ সাব-স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ঘুড়কা ইউনিয়নের রয়হাটি গ্রামের মৃত আব্দুল হামিদ শেখের ছেলে। 

স্থানীয়রা জানান, তিনি ঢাকা-বগুড়া মহাসড়কের ভূঁইয়াগাঁতী বাসস্ট্যান্ড থেকে ঘুড়কার দিকে মোটরসাইকেলে যাচ্ছিলেন।

পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ফলে তিনি ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর স্থানীয়রা ভূঁইয়াগাঁতী সাব-স্টেশনের সামনে সড়ক অবরোধ করলে উত্তেজনা সৃষ্টি হয়। দীর্ঘদিন ধরে পশু চিকিৎসার কাজ করছিলেন এবং এলাকায় বিশেষভাবে পরিচিত ছিলেন। এদিকে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সড়ক মুক্ত করতে দেরি করলে বিক্ষুব্ধ জনতা পল্লী বিদ্যুতের সাব-স্টেশনে ভাঙচুর চালান। এতে অফিসের কিছু কক্ষ ও সামান্য সরঞ্জাম নষ্ট হয়।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যবস্থা নেওয়া হয়েছে।

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত