প্রিন্ট এর তারিখ : ০১ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৫
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো পশু চিকিৎসকা
ধ্রুবকন্ঠ ডেক্স ||
সিরাজগঞ্জের রায়গঞ্জে
সড়ক দুর্ঘটনায় পশু চিকিৎসক সাইফুল ইসলাম নিহত হয়েছেন।আজ বৃহস্পতিবার (২০
নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ভূঁইয়াগাঁতী পল্লী
বিদ্যুৎ সাব-স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ঘুড়কা ইউনিয়নের রয়হাটি
গ্রামের মৃত আব্দুল হামিদ শেখের ছেলে। স্থানীয়রা
জানান, তিনি ঢাকা-বগুড়া মহাসড়কের ভূঁইয়াগাঁতী বাসস্ট্যান্ড থেকে ঘুড়কার দিকে
মোটরসাইকেলে যাচ্ছিলেন।পথে বিপরীত দিক থেকে আসা
একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ফলে তিনি ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর
স্থানীয়রা ভূঁইয়াগাঁতী সাব-স্টেশনের সামনে সড়ক অবরোধ করলে উত্তেজনা সৃষ্টি হয়। দীর্ঘদিন
ধরে পশু চিকিৎসার কাজ করছিলেন এবং এলাকায় বিশেষভাবে পরিচিত ছিলেন। এদিকে পুলিশ
ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সড়ক মুক্ত করতে দেরি করলে বিক্ষুব্ধ জনতা পল্লী বিদ্যুতের সাব-স্টেশনে
ভাঙচুর চালান। এতে অফিসের কিছু কক্ষ ও সামান্য সরঞ্জাম নষ্ট হয়।
হাটিকুমরুল
হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান,
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যবস্থা নেওয়া হয়েছে।
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত