১৯ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০:০০ সময় হাতিয়া জাহাজমারা উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে মেধাবী শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এ প্রোগ্রামের মধ্য দিয়ে শিক্ষার্থীদের জন্য একটি সুদৃঢ় ক্যারিয়ার পরিকল্পনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।
হাতিয়া দক্ষিণ শাখার সভাপতি আশিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী ৬ হাতিয়া আসনে জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী জনাব, অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক। প্রধান বক্তা ছিলেন,ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক ডা.মোহাম্মদ রিফাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী হাতিয়া উপজেলা সেক্রেটারী জনাব মাওলানা নুর উদ্দিন মেশকাত,নোয়াখালী জেলা দক্ষিণ ছাত্রশিবির সেক্রেটারি আরাফাত হোসেন সিফাত,জেলা সাহিত্য সম্পাদক ওয়েজকোরনী সোহেল,হাতিয়া আদর্শ থানা ছাত্রশিবির সভাপতি আবদুল ওহাব বাবুল সহ নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক ঢাবি শিবির নেতা অ্যাড.শাহ মাহফুজুল হক বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠন করতে হলে সঠিক দিক নির্দেশনা ও পরিকল্পনার প্রয়োজন। আমাদের সমাজে শিক্ষার মানোন্নয়ন ও তরুণদের সঠিক পথে পরিচালিত করতে এ ধরনের প্রোগ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ।"
অনুষ্ঠানে প্রধাণ বক্তা কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক ডা.মোহাম্মদ রিফাত বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। তিনি বলেন,শিক্ষাই জাতির মেরুদণ্ড এবং শিক্ষিত তরুণরাই দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি।"
প্রোগ্রামের প্রধান আকর্ষণ ক্যারিয়ার গাইডলাইনের বিভিন্ন সেশন, যেখানে শিক্ষার্থীদের বিভিন্ন পেশার সুযোগ, দক্ষতা উন্নয়নের কৌশল এবং উচ্চ শিক্ষার পথ নিয়ে আলোকপাত করা হয়। সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের দ্বারা পরিচালিত এসব সেশন শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে সহায়ক ভূমিকা পালন করে।
সামাজিক ও সাংস্কৃতিক প্রভাবের দিক থেকে এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ এবং উদ্দীপনা লক্ষ্য করা গেছে যা তাদের ভবিষ্যৎ পরিকল্পনায় সহায়ক হবে।
এ ধরনের প্রোগ্রাম শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করতে পারে এবং তাদের ক্যারিয়ারে সাফল্য অর্জনের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ভবিষ্যতে এ ধরনের উদ্যোগের সংখ্যা বাড়ানোর আহ্বান জানিয়েছেন।
অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও মোরা বড় হতে চাই বই বিতরণ করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ চলমান রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
.png)
শুক্রবার, ০১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন