কুড়িগ্রাম: উলিপুরের আদর্শ এতিমখানা দ্বি-মুখী আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহা. আলতাফ হুসাইন মাদ্রাসাটির সাবেক অধ্যক্ষ মো. আজিজুর রহমান-এর বিরুদ্ধে গভর্নিং বডির সভাপতি পদ না পাওয়ায় প্রতিষ্ঠানের বিরুদ্ধে ষড়যন্ত্র করার গুরুতর অভিযোগ এনেছেন।
সম্প্রতি কিছু গণমাধ্যমে মাদ্রাসার কমিটি স্থগিতাদেশ ও দুর্নীতির বিষয়ে সংবাদ প্রকাশিত হলে তার প্রতিবাদ জানিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিভিন্ন গণমাধ্যমে একটি প্রেস বিজ্ঞপ্তি পাঠান। সেই বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন যে, সাবেক অধ্যক্ষ এবং তার পুত্র গভর্নিং বডির সভাপতি ও অন্যান্য পদে থাকতে না পারায় ক্ষুব্ধ হয়ে মাদ্রাসার শিক্ষার পরিবেশ নষ্ট করছেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করছেন।
প্রকাশিত সংবাদে বলা হয়েছিল যে, মাদ্রাসার নতুন কমিটি অবৈধ এবং ভোটার তালিকায় মৃত ব্যক্তির নাম রয়েছে। ভারপ্রাপ্ত অধ্যক্ষ এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন। তিনি জানান, নতুন কমিটি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড প্রবিধানমালা-২০০৯ (সংশোধিত ২০১২) অনুযায়ী গঠিত হয়েছে।
তিনি আরও বলেন, ভোটার তালিকা গোপনে প্রস্তুত করা হয়েছে বলে যে অভিযোগ উঠেছে, তা সম্পূর্ণ মিথ্যা। তার মতে, খসড়া ভোটার তালিকা বিধি মোতাবেক প্রস্তুত করে শ্রেণিকক্ষে নোটিশ, নোটিশ বোর্ডে এবং জনবহুল এলাকায় প্রকাশ করা হয়েছিল। এ বিষয়ে সাবেক অধ্যক্ষের ছেলে ও মেয়ে, যারা মাদ্রাসার কর্মচারী, তারা নোটিশ খাতায় স্বাক্ষরও করেছেন। তিনি বলেন, এই সকল প্রমাণ তদন্তকারী কর্মকর্তার কাছে জমা দেওয়া হয়েছে।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ তার প্রেস বিজ্ঞপ্তিতে সাবেক অধ্যক্ষ মো. আজিজুর রহমানের বিরুদ্ধে আরও কিছু গুরুতর অভিযোগ আনেন। তিনি বলেন, সাবেক অধ্যক্ষ তার দায়িত্বে থাকাকালীন সময়ে নিয়োগ বাণিজ্য, চাঁদাবাজি, শিক্ষক হয়রানি, অবৈধভাবে শোকজ ও সাসপেন্ড, পদোন্নতিতে জ্যেষ্ঠতা লঙ্ঘন এবং ঘুষ গ্রহণের মতো বিভিন্ন অনিয়মে জড়িত ছিলেন। তিনি রেজুলেশন বই গোপনে তার বাসায় রাখতেন এবং ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য শিক্ষক-কর্মচারীদের বেতন বিলও আটকে রাখতেন।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ জানান, এসব অভিযোগের বিষয়ে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও অন্যান্য সরকারি দপ্তরে লিখিত অভিযোগ করা হয়েছিল এবং তদন্তে তার সত্যতা প্রমাণিত হয়েছে। তিনি এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানিয়েছেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
.png)
শুক্রবার, ০১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন