নোয়াখালীতে একতা ব্লাড ডোনেট সামাজিক সংগঠনের পরিচিতি সভা অনুষ্ঠিত
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৫
নোয়াখালী শিল্পকলা একাডেমিতে শুক্রবার (২৯ আগস্ট) একতা ব্লাড ডোনেট সামাজিক সংগঠনের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের কার্যক্রমের সার্বিক অগ্রগতি, লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে আল আমিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন আব্দুর রব রনি। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইলিয়াস খান এবং সাধারণ সম্পাদক তানভীর ইভান, নোয়াখালী জেলা কমিটির উপদেষ্টা আব্দুর রহিম। এছাড়াও নবগঠিত কমিটির সভাপতি ইয়াছিন আরাফাত, সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিথিলা ও প্রচার সম্পাদক আশিকুর রহমানসহ অন্যান্য সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, একতা ব্লাড ডোনেট সামাজিক সংগঠন রক্তদানের মাধ্যমে মানবকল্যাণমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে। তারা এই কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও জনসম্পৃক্ত করার আহ্বান জানান।
“তারুণ্যের সংবাদ মাধ্যম”
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত
আপনার মতামত লিখুন