কুড়িগ্রাম: "নদী ভাঙনে আর ঠিকানা বদল করতে চাই না, নদী ভাঙন থেকে বাঁচতে চাই"—এই দাবিতে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দেশের কোটি কোটি চরবাসীর জীবন ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত করতে বক্তারা পৃথক 'চর বিষয়ক মন্ত্রণালয়' গঠনের জোর দাবি জানিয়েছেন।
শনিবার (৪ অক্টোবর, ২০২৫) দুপুরে নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের কচাকাটায় দুধকুমার নদের তীরের টেপারকুটি এলাকায় এই কর্মসূচি পালিত হয়। এ কর্মসূচিতে চরাঞ্চলবাসী শত শত নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। চর ও ভাঙন কবলিত এলাকার প্রায় পাঁচ শতাধিক মানুষ মানববন্ধনে অংশ নেন।
সমাবেশে অংশ নেওয়া বক্তারা বলেন, দেশের পার্বত্য অঞ্চলকে যেমন বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হয়, তেমনি দেশের কোটি কোটি চরবাসীর জীবন, জীবিকা, শিক্ষা, স্বাস্থ্য এবং নিরাপত্তা নিশ্চিত করতে পৃথক 'চর বিষয়ক মন্ত্রণালয়' গঠন করা এখন সময়ের দাবি। তারা দ্রুত নদীভাঙন রোধে কার্যকর ও টেকসই উদ্যোগ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, সদস্য সচিব সাংবাদিক আশরাফুল হক রুবেল, উপদেষ্টা সাবেক এমপি উমর ফারুক, সাবেক মেয়র আবু বকর সিদ্দিক, সাংবাদিক আব্দুল কুদ্দুস চঞ্চল সহ স্থানীয় নেতৃবৃন্দ।
.png)
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৫

আপনার মতামত লিখুন