ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

তোফায়েল আহমেদের স্ত্রী আনোয়ারা আহমেদের ইন্তেকাল

ছবি সংগৃহীত

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদের স্ত্রী আনোয়ারা বেগম মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৬টা ২১ মিনিটের দিকে রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

তার মৃত্যু খবরটি জানিয়েছেন তোফায়েল আহমেদের ব্যক্তিগত সহকারী মো. হাচনাইন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি দীর্ঘদিন কিডনী জনিত রোগে ভুগছিলেন। 

আগামীকাল শুক্রবার সকাল ১০টায় মরদেহটি ভোলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে নেওয়া হবে এবং দুপুরে বাংলাবাজার ফাতেমা খানম মসজিদ প্রাঙ্গণে দাফন শেষে তোফায়েল আহমেদের নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শনিবার, ১১ এপ্রিল ২০২৬

তোফায়েল আহমেদের স্ত্রী আনোয়ারা আহমেদের ইন্তেকাল

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৫

featured Image

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদের স্ত্রী আনোয়ারা বেগম মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৬টা ২১ মিনিটের দিকে রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

তার মৃত্যু খবরটি জানিয়েছেন তোফায়েল আহমেদের ব্যক্তিগত সহকারী মো. হাচনাইন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি দীর্ঘদিন কিডনী জনিত রোগে ভুগছিলেন। 

আগামীকাল শুক্রবার সকাল ১০টায় মরদেহটি ভোলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে নেওয়া হবে এবং দুপুরে বাংলাবাজার ফাতেমা খানম মসজিদ প্রাঙ্গণে দাফন শেষে তোফায়েল আহমেদের নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত