ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান

আগামী ইউনিয়ন পরিষদের নির্বাচনে শান্তিগঞ্জ উপজেলার ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান ছাত্র জমিয়ত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও সিলেট মহানগর ছাত্র জমিয়ত'র সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল-নোমান।ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করে নির্বাচিত হলে জীবনের বাকীটুকু সময় জনসেবায় কাটাতে চান তিনি। গতকাল সাংবাদিকদের সাথে তিনি তার প্রার্থীতা জানান দেন। শান্তিগঞ্জ উপজেলার আসন্ন পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতার ঘোষনাকালে সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আল নোমান  বলেন, ‘সাধারণ জনগণের ভোট নিয়ে অনেকেই অসহায় মানুষের সাথে প্রতারনা করেন। ফায়দা হাসিলের উদ্দেশ্যে নেতা বনে গেলে আর জনগনের খোজ নেন না, আমি এই নীতি ভাংতে চাই, আমি নেতা নয়-জনগণের খাদেম হয়ে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনগণের ন্যায্য অধিকার আদায়ে সম্মুখ সারির যোদ্ধা হয়ে নিজেকে উপস্থাপন করতে চাই এবং যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করাই হবে আমার মুল লক্ষ। এই পশ্চিম বীরগাও ইউনিয়নে কোন স্বজনপ্রীতি ও দূর্নীতি থাকবে না। আমি একটি স্মার্ট, ইনসাফ ভিত্তিক  আধুনিক ও মানবিক ইউনিয়ন গড়তে চাই৷  আমি ইউনিয়ন বাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।‘  এনএম/ধ্রুবকন্ঠ

৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান