টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ২ দিন ৩টি এলাকায়
জাতীয়
গ্রিড লাইনের রক্ষণাবেক্ষণ কাজের কারণে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার কয়েকটি এলাকায়
দুই দিন ৯ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ
বন্ধ থাকবে।আজ
বুধবার (২৬ নভেম্বর) দুপুরে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কালীগঞ্জ জোনাল
অফিসে ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।তিনি
জানায়, আগামী ২৭ নভেম্বর ও ২৯ নভেম্বর প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত
রক্ষণাবেক্ষণ কাজ চলবে। এ সময় কালীগঞ্জ, সেভেন রিংস ও জাংগালিয়া এলাকায় বিদ্যুৎ
সরবরাহ বন্ধ থাকবে।তবে
গ্রাহকদের সুবিধার কথা বিবেচনা করে কালীগঞ্জ উপজেলা, কালীগঞ্জ থানা এলাকা এবং
প্রোপার ফিডার বিকল্পভাবে সচল রাখা হবে বলে জানিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। রক্ষণাবেক্ষণ কাজ নির্বিঘ্নে সম্পন্ন হওয়া এবং
ভবিষ্যতে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিতের স্বার্থে সাময়িক ভোগান্তির জন্য গ্রাহকদের
কাছে দুঃখ প্রকাশ করেন কর্তৃপক্ষ। পাশাপাশি নির্ধারিত দুই দিনে সবার সহযোগিতা
কামনা করেছে গাজীপুর পবিস-১-এর কালীগঞ্জ জোনাল অফিস।
এনএম/ধ্রুবকন্ঠ