১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী নাহিদ ইসলাম
মনে করেন,
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পুরনো কায়দায় একটি শক্তি বানচালের চেষ্টা করবে।আজ
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মধ্য বাড্ডা এলাকায় নির্বাচনী প্রচারণায় এ কথা বলেন নাহিদ ইসলাম।নাহিদ ইসলাম বলেছেন, ‘১২ তারিখ একটি শক্তি নির্বাচনকে পুরনো কায়দায় বানচাল করার চেষ্টা করবে, ভোটকেন্দ্র দখল করার চেষ্টা করবে। কিন্তু প্রশাসন অ্যাকটিভ থাকলে তারা সফল হবে না’।জনগণের
অর্থায়নে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বলেও জানিয়েছেন তিন। উল্লেখ্য, এ
সময় ঢাকা-১১ আসনে বিএনপির প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব থাকায় তার নির্বাচন করার বৈধতা নেই বলেও তিনি
মন্তব্য করেন।
এনএম/ধ্রুবকন্ঠ