ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

নিউজিল্যান্ডে সাড়ে ২৩ লক্ষ টাকার হীরাখচিত লকেট চুরির অভিযোগ

নিউজিল্যান্ডের এক ব্যক্তি অদ্ভুত পদ্ধতিতে হীরাখচিত একটি লকেট চুরি করেছেন। লকটেটি গিলে ফেলায় তার বিরুদ্ধে চুরির অভিযোগ আনা হয়েছে।স্থানীয় সংবাদমাধ্যমগুলোকে পুলিশ জানিয়েছে, চুরি করা লকেটি একটি ফ্যাবার্গে ডিমের লকেট, যার মূল্য ৩৩ হাজার ৫৮৫ নিউজিল্যান্ড ডলার (১৯ হাজার ৩০০ ডলার, ১৪ হাজার ৬০০ পাউন্ড)। এটি এখনো উদ্ধার করা যায়নি।ফ্যাবার্গে দুই শতাব্দীরও বেশি সময় আগে রাশিয়ায় প্রতিষ্ঠিত একটি বিশ্বখ্যাত জুয়েলার্স। এটি রত্ন এবং মূল্যবান ধাতু দিয়ে তৈরি ডিমের জন্য বিখ্যাত।গত শুক্রবার বিকেলে কেন্দ্রীয় অকল্যান্ডের পার্ট্রিজ জুয়েলার্সে পুলিশের ডাক দেওয়া হয় এবং ৩২ বছর বয়সী ওই ব্যক্তিকে কয়েক মিনিটের মধ্যে দোকান থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, চিকিৎকরা তার নানা পরীক্ষা করেছেন এবং এখনো হেফাজতে রয়েছেন।জুয়েলার্সের ওয়েবসাইট অনুসারে, চুরি হওয়া ফ্যাবার্গে ডিমটি ৬০টি সাদা হীরা এবং ১৫টি নীল নীলকান্তমণি দিয়ে সাজানো। এ ছাড়া ডিমের ভেতরে ১৮ ক্যারেট সোনার একটি ক্ষুদ্র অক্টোপাসও রয়েছে। ‘অক্টোপাসি এগ’ নামে পরিচিত এই লকেটটি ১৯৮৩ সালের জেমস বন্ড চলচ্চিত্রের অনুপ্রেরণায় তৈরি। চলচ্চিত্রটি একটি জটিল ‘ফ্যাবার্গে এগ’ চুরির কাহিনী নিয়ে তৈরি হয়েছিল।সন্দেহভাজন ব্যক্তিকে ৮ ডিসেম্বর আবার আদালতে হাজির হতে হবে। প্রতিবেদন অনুযায়ী, তাকে একই জুয়েলার্স দোকান থেকে ১২ নভেম্বর একটি আইপ্যাড চুরির অভিযোগেও অভিযুক্ত করা হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে ১০০ নিউজিল্যান্ড ডলার মূল্যের পণ্য চুরিরও অভিযোগ আছে।  এমএইছ/ধ্রুবকন্ঠ

নিউজিল্যান্ডে সাড়ে ২৩ লক্ষ টাকার হীরাখচিত লকেট চুরির অভিযোগ