ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

মাহে রমজান উপলক্ষে কুবি শিক্ষার্থীদের স্বাগত মিছিল

পবিত্র মাহে রমজান আগমণ উপলক্ষে স্বাগত মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা।গত বুধবার (১৮ ফেব্রুয়ারি) বাদ মাগরিব কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিল শুরু হয়ে প্রধান ফটকে গিয়ে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা 'আহলান সাহালান–মাহে রমাদান' স্লোগান দিয়ে পবিত্র রমজান মাসকে স্বাগত জানায় শিক্ষার্থীরা।মিছিল শেষে ফার্মেসি বিভাগের শিক্ষার্থী নাঈম ভুঁইয়া বলেন, 'আমরা আজকে এখানে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে মিছিল করেছি, গজল পরিবেশন করেছি। আমাদের বাঙ্গালি জাতির যে ইতিহাস মুসলিম সংস্কৃতিকে ধারণ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবার প্রথমবারের মতো রমজানকে স্বাগত জানিয়ে স্বাগত মিছিল করেছি। সামনের দিকে এই মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হবে এবং আমাদের মুসলিম সংস্কৃতিকে ধারণ করার জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থিরা সচেষ্ট থাকবো।'  এনএম/ধ্রুবকন্ঠ

মাহে রমজান উপলক্ষে কুবি শিক্ষার্থীদের স্বাগত মিছিল