ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

পাহাড়ের স্থিতিশীলতায় স্থানীয়দের সহযোগিতা জরুরি: লে. কর্নেল আশিকুর

বান্দরবানের আলীকদম উপজেলা সেনা জোনের  অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশিকুর রহমান আশিক বলেন, পাহাড়ের এলাকায় স্থিতিশীলতা বজায় রাখতে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকলে পাহাড়ের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং সাধারণ মানুষের শিক্ষা,স্বাস্থ্য, পর্যটন বিকাশ ও অর্থনিতিতে জীবনমানের উপর  উন্নয়ন সম্ভব হবে বলে কমলা বাগান পাড়া শীত বস্ত্র বিতরণকালে তিনি এ মন্তব্য করেন। তিনি বুধবার ২১ জানুয়ারী  সকালের বান্দরবানের থানচি উপজেলার কমলা বাগান এলাকার মার্মা, চাকমা ও ত্রিপুরা জনগোষ্ঠীর তিনটি পাড়ায় মোট ১০০ জন অসহায় মানুষের মাঝে শীতের কম্বল বিতরণ করেন।আলীকদম সেনা জোনের দায়িত্ব এলাকার ৩১ বীর ব্যবস্থাপনায় আয়োজিত এ কম্বল বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের জোনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশিকুর রহমান আশিক।তিনি আর ও বলেন, পাহাড়ে এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আলীকদম সেনা জোন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই মানবিক কার্যক্রম তারই একটি অংশ। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। শীতবস্ত্র পেয়ে সন্তোষ প্রকাশ করেন উপকারভোগীরা এবং সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানানো হয়। ‎ এনএম/ধ্রুবকন্ঠ

পাহাড়ের স্থিতিশীলতায় স্থানীয়দের সহযোগিতা জরুরি: লে. কর্নেল আশিকুর