নোসকের নতুন সভাপতি ফারিয়া ও সাধারণ সম্পাদক অপু
নোয়াখালী
সরকারি কলেজে সুবর্ণচর স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটিতে সভাপতি ফারহানা
আক্তার ফারিয়া, সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম অপু নির্বাচিত হয়েছেন। আজ
১২ এপ্রিল রবিবার সুবর্নচর স্টুডেন্ট'স অ্যাসোসিয়েশন নোসক শাখার প্রধান উপদেষ্টা হিসাব
বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর অনুপম
চন্দ্র দাস এবং গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর এম এম সাইফুল্লাহর স্বাক্ষরে
২৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটির
অন্যান্যরা হলেন,সহ-সভাপতি: মাহমুদুল করিম, আরিফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক: মোঃ
রনি হোসেন,সাংগঠনিক সম্পাদক: মোঃ সুমন হোসেন,অর্থ সম্পাদক: সিরাজ উদ্দিন,
দপ্তর সম্পাদক: রিয়াজ উদ্দিন রাফি, প্রচার সম্পাদক: হুজাইফা আল মাহদি, ক্রীড়া
ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক: মোহাম্মদ রাকিব হোসাইন, মানবাধিকার বিষয়ক সম্পাদক: ফয়সাল
আহাম্মেদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: জাহিদুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক: মোঃ
মোসলেহ উদ্দিন, ছাত্রী বিষয়ক সম্পাদক: বৃষ্টি মজুমদার, শিক্ষা বিষয়ক সম্পাদক: ফারহানা
আক্তার, সমাজসেবা বিষয়ক সম্পাদক: নিরব চন্দ্র দাস, ব্লাড বিষয়ক সম্পাদক: সাদ্দাম
হোসেন, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক: সাইফুল ইসলাম, সাহিত্য বিষয়ক সম্পাদক: ইয়াছিন আরাফাত, পরিবেশ বিষয়ক সম্পাদক: মনিকা দাস,
সদস্য: তীর্থ মনি মজুমদার, প্রদেশ মোহন দাস, সুমনা শারমিন, জাহেদ হাসান,
মোহাম্মদ কেফায়েত উল্যাহ। সুবর্নচর
স্টুডেন্ট'স অ্যাসোসিয়েশন -নোসক নোয়াখালী সরকারি
কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে গঠিত প্লার্টফর্ম। প্রতিষ্ঠা লগ্ন থেকে সুবর্নচরের
শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন ইতিবাচক কার্যক্রম পরিচালনা করে আসছে।
এনএম/ধ্রুবকন্ঠ