কড়াইলে আগুনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জানিয়েছেন সাকির
গণসংহতি
আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, অবিলম্বে কড়াইলের
ক্ষতিগ্রস্তদের পূর্ণাঙ্গ তালিকা করে প্রত্যেকের খাবার, থাকার জায়গা, কাপড়, টয়লেট
ও স্বাস্থ্যসেবাসহ প্রয়োজনীয় সুবিধার ব্যবস্থা করতে হবে। ক্ষতিগ্রস্তদের দ্রুততম
সময়ে পুনর্বাসনের উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান তিনি।শনিবার (২৯ নভেম্বর)
কড়াইল বস্তিতে স্থাপিত দলের স্বেচ্ছাসেবী ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ সহায়তা বিতরণের
সময় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। কড়াইলে ভয়াবহ
অগ্নিকাণ্ডের পর থেকেই ক্ষতিগ্রস্ত এলাকায় স্বেচ্ছাসেবী ক্যাম্প স্থাপন করে ত্রাণ
সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে গণসংহতি আন্দোলন। ইতোমধ্যে স্থানীয় তরুণ ও গণসংহতি
আন্দোলনের নেতাকর্মীদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবীদের একটি দল বস্তির ক্ষতিগ্রস্ত
পরিবারের তালিকা তৈরির কাজ শুরু করেছে। আজ ৩০০ পরিবারের মধ্যে কম্বল ও মশারি বিতরণ
করা হয়। আরও উপস্থিত ছিলেন
গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদ সদস্য ফিরোজ আহমেদ, কেন্দ্রীয় কমিটির সদস্য
বাচ্চু ভুইয়া, মনিরুল হুদা বাবন, লুৎফুন্নাহার সুমনা, তাহসিন মাহমুদসহ দলের
নেতাকর্মীরা। এমএইছ / ধ্রুবকন্ঠ