সংগঠনবিরোধী কর্মকাণ্ডের কারনে বিএনপির এক নেতাকে বহিষ্কার
সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে নড়াইল জেলাধীন কালিয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার আনোয়ার হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,
সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে,
সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য নড়াইল জেলাধীন কালিয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার আনোয়ার হোসেনকে প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এনএম/ধ্রুবকন্ঠ