ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

খামেনি হত্যাকাণ্ডে বাংলাদেশের শোক প্রকাশ

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লক্ষ্যভিত্তিক হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির নিহত হওয়ার ঘটনা আন্তর্জাতিক আইন ও নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন। বাংলাদেশ এ ঘটনায় ইরানের ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।বাংলাদেশ মনে করে, সংঘাত কোনো সমাধান বয়ে আনে না। বরং সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমেই বিরোধ নিষ্পত্তি সম্ভব।ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনির মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ।বাংলাদেশ বিশ্বাস করে সংঘাত কোনো সমাধান আনে না। বাংলাদেশ আন্তর্জাতিক আইন মানা, পারস্পরিক সম্মান এবং আলোচনার মাধ্যমে যেকোনো সংকট সমাধানকে সমর্থন করে।   এনএম/ধ্রুবকন্ঠ

খামেনি হত্যাকাণ্ডে বাংলাদেশের শোক প্রকাশ