ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রশ্নই ওঠে না: শেখ রবিউল

দেশের জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, তাই দাম বাড়ানোরও কোনো পরিকল্পনা নেই সরকারের। আজ সোমবার (১৬ মার্চ) রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন ও নারীদের জন্য একটি শৌচাগার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।তিনি আরও বলেন, গত রাত থেকেই দেশের সব পেট্রোল পাম্পে পর্যাপ্ত পরিমাণে তেল সরবরাহ করা হচ্ছে। কোথাও কোনো সংকট নেই। তাই জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রশ্নই ওঠে না।তিনি বলেন, কোন পাম্পে গিয়ে তেল পাচ্ছেন না, আমাকে জানান, তেল দেওয়ার দায়িত্ব আমার।   এনএম/ধ্রুবকন্ঠ

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রশ্নই ওঠে না: শেখ রবিউল