রাজধানীতে হঠাৎ ভারী বৃষ্টি
আজ সকাল থেকেই রাজধানীর আকাশে মেঘ। দুপুর গড়াতেই ভারী বৃষ্টি শুরু হয়েছে। ঢাকা ছাড়াও দেশের আরও ৪ বিভাগে বৃষ্টির
পূর্বাভাস
রয়েছে বলে জানিয়েছে
আবহাওয়া
অফিস। আবহাওয়া অফিস জানায়, আজ ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।এছাড়া আগামীকাল মঙ্গলবারও
(৩ মার্চ) ঢাকা, বরিশাল, চট্টগ্রাম
ও সিলেট বিভাগের
দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির
পূর্বাভাস
রয়েছে।আবহাওয়া
অফিস
আরও
জানিয়েছে,
সারা
দেশে
আজ
দিনের
তাপমাত্রা
প্রায়
অপরিবর্তিত
থাকতে
পারে
এবং
রাতের
তাপমাত্রা
সামান্য
কমতে
পারে।
এ
ছাড়া
ঢাকায়
বাতাসের
পশ্চিম
অথবা
উত্তর-পশ্চিম
দিক
থেকে
ঘণ্টায়
৮
থেকে
১২
কিলোমিটার
বেগে
বাতাস
বয়ে
যেতে
পারে।
এনএম/ধ্রুবকন্ঠ