ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

ভোট দেওয়া নিয়ে মন্তব্য করেছেন মিজানুর রহমান আজহারী

আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। আসন্ন নির্বাচনকে সামনে রেখে ভোট নিয়ে নিজের মন্তব্য করেছেন জনপ্রিয় বাংলাদেশি ইসলামী বক্তা, ধর্ম প্রচারক ও লেখক ড. মিজানুর রহমান আজহারি। আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘তারুণ্যের প্রথম ভোট, ন্যায় ও ইনসাফের পক্ষে হোক।’ তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচার-প্রচারণার ক্ষেত্রে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধি যথাযথভাবে প্রতিপালনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এসংক্রান্ত একটি চিঠি সব রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হয়েছে।তফসিল অনুযায়ী, ২২ জানুয়ারি থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচার-প্রচারণা শুরু হয়েছে, যা ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে পর্যন্ত চলবে।উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি নির্ধারিত সূচি অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত কোনো বিরতি ছাড়াই চলবে ভোটগ্রহণ। নির্বাচন কমিশন জানিয়েছে, এবারের ভোটগ্রহণ হবে সরাসরি ব্যালট পেপারের মাধ্যমে এবং স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করে এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে।এর আগে গত ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া এক বিশেষ ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নির্বাচনের এই বিস্তারিত তফসিল ঘোষণা করেন। এনএম/ধ্রুবকন্ঠ

ভোট দেওয়া নিয়ে মন্তব্য করেছেন মিজানুর রহমান আজহারী