পাবনা জেলার ফরিদপুর উপজেলায় এসে জেলা প্রশাসক আমিনুল ইসলাম জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ ও সুধীজনের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।১৪/০৫/২০২৬ খ্রি: তারিখ রোজ: বৃহস্পতিবার সময়: সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ইমামা বানিন। শুরুতেই তিনি উপস্থিত অতিথিদেরকে স্বাগত শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং পরে উন্মুক্ত আলোচনার সুযোগ করে দেন।উক্ত মতবিনিময় সভায় বক্তারা রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, অস্বাস্থ্যকর দুগ্ধজাত খাদ্য উৎপাদন বন্ধে জেলা ও উপজেলা প্রশাসনের নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, চায়না দুয়ারী জাল উৎপাদন বন্ধ, রাস্তা ও খাল খনন, অবৈধ ইজারা বন্ধ, ইভটিজিং প্রতিরোধ, শিক্ষার মানোন্নয়ন এবং ফরিদপুর কেন্দ্রীয় খেলার মাঠ থেকে হাট অন্যত্র স্থানান্তরের দাবি জানান তারা। এছাড়াও এলাকায় ভয়াবহ মাদক দ্রব্যের বিক্রি ও সেবন বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। এবং পাবনা জেলা প্রশাসক আসাতে সবাই সন্তুষ্টি প্রকাশ করেন। উক্ত মতবিনিময় সভায় জেলা প্রশাসক আমিনুল ইসলাম উপস্থিত সকলের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং বিভিন্ন সমস্যার পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস প্রদান করেন।সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে মতবিনিময় অনুষ্ঠানের সমাপ্তি হয়। এ সময় তিনি উপস্থিত সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন। এনএম/ধ্রুবকন্ঠ