ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

স্বতন্ত্র প্রার্থীর সমর্থন দেওয়ায় বিএনপি-যুবদলের ১৪ নেতা বহিষ্কার

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় নাটোরের সিংড়া পৌর বিএনপি ও যুবদলের ১৪ নেতাকে বহিষ্কার করা হয়েছে। সম্প্রতি জেলা বিএনপির পৃথক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।  প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৩ (সিংড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর বিরুদ্ধে অবস্থান গ্রহণ ও দল থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদের নির্বাচনী প্রচারণায় সরাসরি সম্পৃক্ত থাকার কারণে প্রাথমিক সদস্যসহ সব পদ-পদবি থেকে গত দুই দিনে বিএনপি ও যুবদলের ১৪ জন নেতাকে বহিষ্কার করা হয়েছে।বহিষ্কৃতরা হলেন- সিংড়া পৌর বিএনপির সদস্যসচিব তায়েজুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সবুজ মাহমুদ, মিজানুর রহমান, মিজানুর রহমান মজনু, রামানন্দ খাজুরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি চয়েন উদ্দিন, ডাহিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ইব্রাহিম হোসেন।এই ছাড়া সুকাশ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হান্নান, শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম রাসেল, ছাতারদিঘী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্যসচিব ফেরদৌস আলম দুলাল, হাতিয়ান্দহ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শামীম হোসেন, তাজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বেনজির আহম্মেদ, পৌর বিএনপির সদস্য মো. খালেকুজ্জামান, গোলাম সারওয়ার। জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ বিষয়টি নিশ্চিত করেছেন।  এনএম/ধ্রুবকন্ঠ

স্বতন্ত্র প্রার্থীর সমর্থন দেওয়ায় বিএনপি-যুবদলের ১৪ নেতা বহিষ্কার