প্রার্থিতা বৈধ ঘোষণা আরেক স্বতন্ত্র প্রার্থী
চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন প্রধানিয়ার প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।আজ শুক্রবার (২৩ জানুয়ারি) এরই প্রেক্ষিতে দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক মো.
এরশাদ উদ্দিন জাকির হোসেনকে ফুটবল প্রতীক বরাদ্দ দেন।এর আগে গতকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) হাইকোর্ট বেঞ্চ রিট আবেদন শুনানি শেষে তার প্রার্থিতা বৈধ ঘোষণা করে তাকে প্রতীক বরাদ্দের নির্দেশ দেন।সংশ্লিষ্ট সূত্র জানায়,
মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে এক শতাংশ ভোটার তালিকায় সংযুক্তি কম হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। পরে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট আবেদন দাখিল করেন এই প্রার্থী। বৃহস্পতিবার তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে হাইকোর্ট।বিষয়টি নিশ্চিত করে জাকির হোসেন বলেন, ‘এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নত করার লক্ষ্যে আমি নির্বাচনে অংশ নিচ্ছি। মাঠে নেমে জনগণের সহায়তা এবং শুভকামনা প্রত্যাশা করছি।’প্রসঙ্গত, জাকির হোসেনের প্রার্থিতা বৈধ ঘোষণা করায় এই আসন থেকে মোট সাতজন প্রার্থী লড়বেন।
এনএম/ধ্রুবকন্ঠ