বিজয় দিবসের মাসে প্রবাসী আয়ে নতুন রেকর্ড
দেশের
রেমিট্যান্স
ইতিহাসে
সর্বোচ্চ
আয়
এসেছিল
২০২৪–২৫ অর্থবছরের
মার্চ
মাসে।
ঈদকে
কেন্দ্র
করে
সে
সময়
প্রবাসীরা
পাঠিয়েছিলেন
৩২৯
কোটি
(৩
দশমিক
২৯
বিলিয়ন)
ডলার,
যা
এখনো
পর্যন্ত
সর্বোচ্চ
রেকর্ড।এর
আগে
দ্বিতীয়
সর্বোচ্চ
রেমিট্যান্সের
রেকর্ড
ছিল
গত
বছরের
মে
মাসে—সে সময় এসেছিল
২৯৭
কোটি
ডলার।
তবে
এবার
বিজয়ের
মাস
ডিসেম্বর
(২০২৫)
সেই
রেকর্ড
ভেঙে
নতুন
করে
দ্বিতীয়
সর্বোচ্চ
অবস্থানে
উঠে
এসেছে।সদ্য-সমাপ্ত
ডিসেম্বর
মাসে
দেশে
এসেছে
মোট
৩২২
কোটি
৬৭
লাখ
ডলার
রেমিট্যান্স।
দেশীয়
মুদ্রায়
(প্রতি
ডলার
১২২
টাকা
ধরে)
যার
পরিমাণ
প্রায়
৩৯
হাজার
৩৬৫
কোটি
টাকা।বাংলাদেশ
ব্যাংকের
হালনাগাদ
পরিসংখ্যান
অনুযায়ী,
ডিসেম্বর
মাসে
রেমিট্যান্সের
পরিমাণ
দাঁড়িয়েছে
৩২২
কোটি
৬৬
লাখ
৯০
হাজার
ডলার।
এটি
আগের
মাস
নভেম্বরের
তুলনায়
প্রায়
৩৪
কোটি
ডলার
বেশি।
পাশাপাশি
গত
বছরের
ডিসেম্বরের
২৬৪
কোটি
ডলারের
তুলনায়
এবার
এসেছে
৫৯
কোটি
ডলার
বেশি।
উল্লেখ্য,
নভেম্বর
মাসে
রেমিট্যান্স
এসেছিল
২৮৯
কোটি
ডলার।
ব্যাংকভিত্তিক
হিসাবে
দেখা
যায়,
ডিসেম্বর
২০২৫-এ রাষ্ট্র
মালিকানাধীন
ব্যাংকগুলোর
মাধ্যমে
এসেছে
৫৭
কোটি
২৩
লাখ
৬০
হাজার
ডলার।
বিশেষায়িত
দুই
ব্যাংকের
মধ্যে
কৃষি
ব্যাংকের
মাধ্যমে
এসেছে
৩৫
কোটি
৩৫
লাখ
২০
হাজার
ডলার।
বেসরকারি
ব্যাংকগুলোর
মাধ্যমে
এসেছে
সর্বোচ্চ
২২৯
কোটি
৩৯
লাখ
৪০
হাজার
ডলার
এবং
বিদেশি
ব্যাংকের
মাধ্যমে
এসেছে
৬৮
লাখ
৯০
হাজার
ডলার।
চলতি
অর্থবছরে
মাসভিত্তিক
রেমিট্যান্সের
চিত্র
তুলে
ধরে
বাংলাদেশ
ব্যাংক
জানায়,
জুলাইয়ে
এসেছে
২৪৭
কোটি
৭৮
লাখ
ডলার,
আগস্টে
২৪২
কোটি
১৯
লাখ
ডলার,
সেপ্টেম্বরে
২৬৮
কোটি
৫৮
লাখ
ডলার,
অক্টোবরে
২৫৬
কোটি
৩৫
লাখ
ডলার,
নভেম্বরে
২৮৮
কোটি
৯৫
লাখ
ডলার
এবং
ডিসেম্বরে
৩২২
কোটি
৬৬
লাখ
ডলার।
এর
আগে
২০২৪–২৫ অর্থবছরের
মার্চ
মাসে
সর্বোচ্চ
৩২৯
কোটি
ডলারের
রেমিট্যান্স
এসেছিল,
যা
ওই
অর্থবছরের
একক
মাসের
সর্বোচ্চ
রেকর্ড।
পুরো
অর্থবছরে
মোট
রেমিট্যান্সের
পরিমাণ
দাঁড়ায়
৩০
দশমিক
৩৩
বিলিয়ন
ডলার,
যা
আগের
অর্থবছরের
তুলনায়
২৬
দশমিক
৮
শতাংশ
বেশি।
এনএম/ধ্রুবকন্ঠ