প্রতিহিংসা নয়, বিএনপি রাজনৈতিক সহনশীলতা ফিরিয়ে আনবে : প্রিন্স
বিএনপি ক্ষমতায় এলে
রাজনৈতিক প্রতিহিংসা নয়, সহনশীলতা ফিরিয়ে আনবে। ধর্মীয় উগ্রতা, বর্ণের বৈষম্য
নয়, বরং সৌহার্দ্য, সম্প্রীতি ও সাম্য নিশ্চিত করবে বলে মন্তব্য করেছেন বিএনপির
যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।আজ শনিবার
(৬ ডিসেম্বর) ময়মনসিংহ জেলার হালুয়াঘাটের ধুরাইল বাজারে এক পথসভায় এসব কথা বলেন তিনি।
এর আগে তিনি একই বাজারে গণসংযোগ ও জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন।তারেক
রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেন। সভায়
এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপি উন্নয়নের রাজনীতি করে, কিন্তু উন্নয়ন নিয়ে
রাজনীতি করে না। আওয়ামী লীগের মতো দুর্নীতি ও লুটপাট নয়, বরং সততা ও নিষ্ঠার
সঙ্গে আমরা জনকল্যাণে-জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করব।তিনি
বলেন, গণ-অভ্যুত্থানের পর আমরা গণতন্ত্রের পথে চলতে শুরু করেছি। দেশে উন্নয়নের সম্ভাবনা দেখা দিয়েছে এবং
সারা দেশে বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। ইনশাআল্লাহ, বিএনপি ক্ষমতায়
আসবে। তারেক রহমানের নেতৃত্বে হালুয়াঘাটবাসী অন্ধকার থেকে আলোর পথে এগিয়ে যাবে।
আমাদের প্রিয় হালুয়াঘাট আলোর নিচে অন্ধকার। অনেক সম্ভাবনা থাকা সত্ত্বেও
বিগত সময়ে ব্যর্থতা ও নির্লিপ্ততার কারণে হালুয়াঘাটে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি।
আমি যদি নির্বাচিত হই, তবে ক্ষমতা থাকবে আপনাদের হাতে। আপনাদের সঙ্গে পরামর্শ
নিয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ, বাস্তবায়ন এবং তদারকি হবে।বিএনপির
ভবিষ্যতের উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিএনপির সাবেক এই সাংগঠনিক সম্পাদক বলেন, আমরা
শুধু রাজনৈতিক উদ্দেশ্যই নয়, উন্নয়নকেও সমান গুরুত্ব দেব। আমরা আশ্বাস নয়,
বাস্তবায়নের নীতিতে বিশ্বাসী।সঠিক
উন্নয়ন পদ্ধতি অনুসরণ করে দেশের জনগণের ভাগ্য পরিবর্তন করব। জনগণ আমাদের সঙ্গে
থাকলে কোনো শক্তিই আমাদের থামাতে পারবে না। পথসভায়
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, যুগ্ম
আহ্বায়ক চেয়ারম্যান শফিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন আহমেদ, জেলা
যুবদলের সহসভাপতি তারিকুল ইসলাম চঞ্চল প্রমুখ।
এনএম/ধ্রুবকন্ঠ