বেগম খালেদা জিয়াসহ ৬ নারী ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ পুরস্কার পেলেন
নারী
শিক্ষা
ও
গণতন্ত্রের
অগ্রযাত্রায়
‘শ্রেষ্ঠ
অদম্য
নারী’র পুরস্কার
পেলেন
সাবেক
প্রধানমন্ত্রী
ও
বিএনপির
প্রয়াত
চেয়ারপারসন
বেগম
খালেদা
জিয়াসহ
ছয়
নারী।
আজ
রবিবার
(৮
মার্চ)
রাজধানীর ঢাকার
ওসমানী
স্মৃতি
মিলনায়তন আন্তর্জাতিক
নারী
দিবস
উপলক্ষে
মহিলা
ও
শিশু
বিষয়ক
মন্ত্রণালয়
এ
সম্মাননা
প্রদান
অনুষ্ঠানের
আয়োজন
করে। এ সময় খালেদা
জিয়ার
পক্ষে
পুরস্কার
গ্রহণ
করেন
তার
নাতনি
ও
প্রধানমন্ত্রী
তারেক
রহমানের
মেয়ে
ব্যারিস্টার
জাইমা
রহমান।
প্রতিবারের
ন্যায়
এবারও
পাঁচটি
ক্যাটাগরিতে
পাঁচজন
নারীকে
‘শ্রেষ্ঠ
অদম্য
নারী’
সম্মাননা
দেওয়া
হয়।পুরস্কারপ্রাপ্ত
অন্যান্যরা
হলেন—
‘অর্থনৈতিক
ক্ষেত্রে
সাফল্য
অর্জনকারী
নারী’
ক্যাটাগরিতে
নুরুন
নাহার
আক্তার,
‘শিক্ষা
ও
চাকুরিক্ষেত্রে
সাফল্য
অর্জনকারী
নারী’
ক্যাটাগরিতে
মোছা.
ববিতা
খাতুন,
‘সফল
জননী
নারী’
ক্যাটাগরিতে
নুরবানু
কবীর,
‘নির্যাতনের
দুঃস্বপ্ন
মুছে
ফেলে
জীবন
সংগ্রামে
জয়ী
নারী’
ক্যাটাগরিতে
মোছা.
শমলা
বেগম
ও
‘সমাজ
উন্নয়নে
অসামান্য
অবদান
রাখা
নারী’
ক্যাটাগরিতে
মোছা.
আফরোজা
ইয়াসমিন।
এনএম/ধ্রুবকন্ঠ