চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিপুল পরিমাণ সোনাসহ পাচারকারী গ্রেপ্তার
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে
অভিযান চালিয়ে ৬ কেজি ৯৬৮ গ্রাম সোনা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ
ঘটনায় সোনা পাচারের অভিযোগে মো. রবিউল ইসলাম (৩৪) নামের এক ব্যক্তিকে আটক করা
হয়েছে।আজ শনিবার (১ আগস্ট) বিকেল
৪টা ২০ মিনিটের দিকে দর্শনা উপজেলার পারকেষ্টপুর সীমান্ত এলাকায় এ অভিযান চালায় চুয়াডাঙ্গা
ব্যাটালিয়ন (৬ বিজিবি)।বিজিবি
জানায়, পারকেষ্টপুর সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ সোনা ভারতে পাচারের চেষ্টা হতে পারে
বলে গোপন সংবাদ পায় বিজিবি। ওই তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সীমান্ত পিলার
৭৮-এর কাছে গোপনে অবস্থান নেয়।একপর্যায়ে
মোটরসাইকেলে করে যাওয়ার সময় রবিউল ইসলাম নামের সন্দেহভাজন এক ব্যক্তিকে থামিয়ে
তল্লাশি করা হয়।এ সময় তার কাছ থেকে বিভিন্ন আকারের ৩৯টি সোনার পিস উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া সোনার মোট ওজন ৬ কেজি ৯৬৮ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১৩ কোটি ৩২ লাখ
৬৩ হাজার টাকা। আটক
ব্যক্তির কাছ থেকে একটি ব্যবহৃত মোটরসাইকেল, একটি বাটন মোবাইল ফোন ও নগদ ১৪০ টাকা জব্দ
করা হয়েছে।বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিউল ইসলাম স্বীকার করেছেন,
ভারতে পাচারের উদ্দেশ্যে তিনি সোনাগুলো বহন করছিলেন।চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)
জানায়, আটক রবিউল ইসলাম ও জব্দ করা মোটরসাইকেল দর্শনা থানায় হস্তান্তর এবং উদ্ধার হওয়া
সোনা চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।বিজিবি
আরও জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও সোনা পাচার প্রতিরোধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে
অভিযান অব্যাহত থাকবে।
এনএম/ধ্রুবকন্ঠ