হাজারীবাগ কুরবানির পশুর হাটের স্থান পরিবর্তন
রাজধানীর হাজারীবাগ এলাকায় কুরবানির পশুর হাটের স্থান পরিবর্তন করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পূর্ব নির্ধারিত হাজারীবাগ বাজারে আর হাট বসানো হবে না। এর পরিবর্তে আমিন মোহাম্মদ গ্রুপ–এর মালিকানাধীন শিকদার মেডিকেল সংলগ্ন খালি জায়গায় এ বছর কুরবানির পশুর হাট অনুষ্ঠিত হবে।
স্থানীয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, জনসমাগম নিয়ন্ত্রণ, যানজট কমানো এবং সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে এই পরিবর্তন আনা হয়েছে। নতুন নির্ধারিত স্থানে পর্যাপ্ত জায়গা থাকায় পশু ক্রয়-বিক্রয়ে ক্রেতা ও বিক্রেতাদের সুবিধা হবে বলে আশা করা হচ্ছে।এনএম/ধ্রুবকন্ঠ