জামায়াতের নেতৃত্বাধীন জোট সরকার গঠন করবে : ডা. তাহের
জামায়াতের
কেন্দ্রীয়
নায়েবে
আমির
ডা.
সৈয়দ
আবদুল্লাহ
মোহাম্মদ
তাহের
বলেছেন,
‘এবার
জামায়াতের
নেতৃত্বাধীন
জোট
সরকার
গঠন
করবে।
কারণ
আমাদের
সঙ্গে
রয়েছে
সব
ইসলামিক
রাজনৈতিক
দল,
১৯৭১
সালের
বীরবিক্রমের
গঠিত
দল,
এ
ছাড়া
জুলাই-আগস্টের
অন্যতম
নায়কদের
গঠিত
দল
এনসিপি।
এসব
দল
মিলিয়ে
আমরা
গঠন
করেছি
১০
দলীয়
জোট।
আর
সেই
১০
দলীয়
জোট
সরকার
গঠন
করবে।’আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম পৌর এলাকার নির্বাচনী দলীয় কার্যালয়ে উদ্বোধন ও নির্বাচনীয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।তিনি বলেন, ‘একদিকে একটি রাজনৈতিক দল, আরেক দিকে ১০ দলীয় জোট একত্রিত হয়েছে। জনগণ এবার আমাদের ১০ দলীয় জোটকে ভোট দেবে। সাধারণ মানুষ আমাদের বলে, আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি, বিএনপির শাসনও দেখেছি—এবার জামায়াতের নেতৃত্বাধীন জোটকে ক্ষমতায় দেখতে চাই।’জামায়াতের এই কেন্দ্রীয় নায়েব আরও বলেন, ‘১২ ফেব্রুয়ারি এ দেশের জনগণ চাঁদাবাজ, বিদেশে অর্থপাচারকারীদের প্রত্যাখ্যান করবে। ৫ আগস্টের প্রেক্ষাপট পরিবর্তনের পর কারা চাঁদাবাজ ও সন্ত্রাসের সঙ্গে জড়িত এ দেশের জনগণ জানে। তাই এ দেশের জনগণ আর চাঁদাবাজ ও সন্ত্রাসীদের আর ক্ষমতায় দেখতে চায় না।’ তিনি বলেন, ‘দেশে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতে ইসলামী একটি রাজনৈতিক শক্তিশালী দল। নিষেধাজ্ঞার কারণে
আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে
পারেনি। এই
তিনটি সংগঠনের দেশে
এমন কোনো গ্রাম
নাই, যেখানে তাদের
কর্মী নেই। রাজনৈতিক দল আর ব্যক্তি এক নয়, যদি
এমন হতো তাহলে
দলীয় প্রধান একটি
চিঠি লিখে দিলেই
মানুষ তাকে ভোট
দিয়ে ফেলত। আমরা
সৎ ও যোগ্য
লোকের শাসনে বিশ্বাসী। জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন ১০
দলীয় জোট ক্ষমতায় এলে দেশে কোনো
চাঁদাবাজি এবং
সন্ত্রাসী কার্যক্রম হবে না।’উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা জামায়াতের সাবেক আমির আবদুস ছাত্তার, কুমিল্লা জেলা জামায়াতের বর্তমান আমির অ্যাড. শাহজাহান, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাসেম ও আবুল খায়েরসহ প্রমুখ।
এনএম/ধ্রুবকন্ঠ