ভোটারদের নির্বিঘ্ন ভোটাধিকার নিশ্চিত করতে হবে: আবু জাফর
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটাধিকার নির্বিঘ্নে নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ঢাকা-৩ আসনে জাতীয় কংগ্রেস মনোনীত ডাব প্রতীকের প্রার্থী মো.
আবু জাফর।আজ শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় নির্বাচনি প্রচারণাকালে এই আহ্বান জানান তিনি।তিনি বলেন,
‘একটি অবাধ,
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের মাধ্যমেই জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন সম্ভব। ভোটকেন্দ্রে ভোটাররা যেন কোনো ভয়ভীতি বা বাধা ছাড়া ভোটাধিকার প্রয়োগ করতে পারেন,
সে পরিবেশ নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব।’তিনি আরও বলেন,
‘গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে ভোটারদের সচেতন অংশগ্রহণ জরুরি। ভয়কে উপেক্ষা করে ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার মাধ্যমেই জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে।‘এই নির্বাচনি প্রচারণায় উপস্থিত ছিলেন জাতীয় কংগ্রেসের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা।
এনএম/ধ্রুবকন্ঠ