ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

রাজনীতিতে পেশিশক্তি ও পুরুষতান্ত্রিকতার প্রভাব বৃদ্ধি, ঝুঁকিতে প্রান্তিক ভোটাররা: টিআইবি

নির্বাচনী পরিবেশে দেশের নারী, আদিবাসী, লৈঙ্গিক বৈচিত্র্যবাহী মানুষ এবং প্রতিবন্ধী ব্যক্তিরা চরম ঝুঁকির মুখে রয়েছেন বলে সতর্ক করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) আইনশৃঙ্খলা মনিটরিং সেলের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, বর্তমান রাজনীতিতে অর্থ, পেশিশক্তি, ধর্ম, পুরুষতান্ত্রিকতা এবং সংখ্যাগরিষ্ঠতার প্রভাব বেড়ে গেছে। এ অবস্থায় প্রান্তিক জনগোষ্ঠী ও প্রতিবন্ধী ব্যক্তিরা তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারবে কি না তা নিয়ে আমরা গভীর শঙ্কা প্রকাশ করছি।তিনি আরও জানান, টিআইবি তাদের উদ্বেগের কথা কমিশনের আইনশৃঙ্খলা মনিটরিং সেলকে জানিয়েছে। সেলের প্রধান ও কমিশনার সানাউল্লাহ আশ্বাস দিয়েছেন, প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।এছাড়া নির্বাচনী কেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করার সাম্প্রতিক সিদ্ধান্তকে অযৌক্তিক ও মাথাব্যথায় মাথা কেটে ফেলার মতো বলে সমালোচনা করেছেন ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, স্বচ্ছতা নিশ্চিত করতে প্রযুক্তির ব্যবহার বন্ধ না করে বরং এর অপব্যবহার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত।  এনএম/ধ্রুবকন্ঠ

রাজনীতিতে পেশিশক্তি ও পুরুষতান্ত্রিকতার প্রভাব বৃদ্ধি, ঝুঁকিতে প্রান্তিক ভোটাররা: টিআইবি