নওগাঁর রাণীনগরে ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে নিশান আলী (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নিশান উপজেলার ঘোষগ্রাম হিন্দুপাড়া গ্রামের সোলেমান আলীর ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ভুক্তভোগী কিশোরী নিজ বাড়িতে মাছ ধরার জালের কাজ করছিল। ওই সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত নিশান মোবাইল ফোনের চার্জার দেওয়ার কথা বলে কৌশলে তাকে বাড়িতে ডেকে নিয়ে যায়। পরে তাকে ধর্ষণ করে।বিষয়টি টের পেয়ে স্থানীয়রা গিয়ে ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে। এ ঘটনায় একই দিন সন্ধ্যায় ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় একটি মামলা করেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন, ‘ধর্ষণের অভিযোগে কিশোরীর মা বাদী হয়ে নিশান নামের এক যুবকের বিরুদ্ধে সন্ধ্যায় থানায় মামলা দায়ের করেছেন। পরে অভিযান চালিয়ে সঙ্গে সঙ্গে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার গ্রেপ্তার নিশানকে আদালতে এবং শিশুকে শারীরিক স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিক্যালে পাঠানো হবে।’ এনএম/ধ্রুবকন্ঠ