দেশের বাজারে আবার বেড়েছে সোনার দাম। এবার ভরিপ্রতি দাম বেড়েছে ২ হাজার ২১৬ টাকা। এর ফলে নতুন দামে ২২ ক্যারেট সোনার মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম সকাল থেকেই কার্যকর হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বাড়ায় সোনার দামে এই সমন্বয় করা হয়েছে।সোনার নতুন দাম: ২২ ক্যারেট সোনা ভরিপ্রতি ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা, ২১ ক্যারেট ভরিপ্রতি ২ লাখ ৪৯ হাজার ১৪৩ টাকা, ১৮ ক্যারেট ভরিপ্রতি ২ লাখ ১৩ হাজার ৫৬৮ টাকা, সনাতন পদ্ধতিতে সোনা ভরিপ্রতি ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।তবে এদিকে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের রুপার ভরি ৬ হাজার ৩৫৭ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম ভরি ৬ হাজার ৬৫ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি ৫ হাজার ১৯০ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৩ হাজার ৯০৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এনএম/ধ্রুবকন্ঠ