ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বছরের শেষ সুপারমুন ‘কোল্ড মুন’ দেখা যাবে বৃহস্পতিবার

বছরের শেষ সুপারমুন এবার আকাশে ঝলমল করতে চলেছে। বছরের শেষ সুপারমুন বা 'কোল্ড মুন' আগামী বৃহস্পতিবার, ৪ঠা ডিসেম্বর, রাতের আকাশ আলোকিত করতে আসছে। এটিই হতে চলেছে ২০২৫ সালের শেষ সুপারমুন।প্রতি মাসের পূর্ণ চাঁদেরই আলাদা নাম আছে, যার উৎস নানা সংস্কৃতি ও ঐতিহাসিক ব্যাখ্যায়। শীতের প্রকোপ বাড়তে শুরু করায় ডিসেম্বরের পূর্ণ চাঁদকে বলা হয় ‘কোল্ড মুন’। উত্তর গোলার্ধে বছরের সবচেয়ে ঠান্ডা সময়ের শুরু—তাই এই নামের প্রচলন শতবর্ষ পুরোনো।সুপারমুন হলো এমন পূর্ণ চাঁদ, যা স্বাভাবিকের তুলনায় বড় ও উজ্জ্বল দেখায়। চাঁদ যখন পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থান করে, অর্থাৎ পেরিজিতে থাকে, তখন এ ঘটনা ঘটে।নাসার তথ্য অনুযায়ী, এ সময় চাঁদ বছরের সবচেয়ে ক্ষীণ চাঁদের তুলনায় ১৪ শতাংশ বড় ও ৩০ শতাংশ বেশি উজ্জ্বল দেখা যায়। প্রতি বছর সাধারণত তিন থেকে চারটি সুপারমুন দেখা যায়। এবার টানা তিনটি সুপারমুন হয়েছে—অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর।কখন দেখা যাবে ডিসেম্বরের সুপারমুনডিসেম্বরের সুপারমুন সর্বোচ্চ আলোকিত অবস্থায় থাকবে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে (ইস্টার্ন টাইম), যা বাংলাদেশ সময় ৫ ডিসেম্বর সকাল ৫টা ১৪ মিনিটে।যারা এই শ্বাসরুদ্ধকর দৃশ্যটি কাছ থেকে দেখতে চান, তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ। মহাকাশ পর্যবেক্ষণের জন্য সেরা টেলিস্কোপ, বাইনোকুলার এবং ক্যামেরাগুলো ব্যবহার করে এই দৃশ্য আরও ভালোভাবে উপভোগ করা যেতে পারে।সুপারমুনের কারণে চাঁদ পৃথিবীর কাছাকাছি আসায় জোয়ারের মাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে, কিন্তু সেই পার্থক্যও সাধারণত মানুষের নজরে আসে না। এই ডিসেম্বরের শেষ সুপারমুন আকাশে এক অসাধারণ দৃশ্য তৈরি করবে। তাই সুযোগ থাকলে আকাশের দিকে তাকিয়ে দেখে নিতে ভুলবেন না।  এনএম/ধ্রুবকন্ঠ

বছরের শেষ সুপারমুন ‘কোল্ড মুন’ দেখা যাবে বৃহস্পতিবার