ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে রাতের আঁধারে একটি আমবাগানের শতাধিক আমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন এই আমবাগানের মালিক।আজ শনিবার (১ আগস্ট) বিকেলে এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবিতে পীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ভাদমা গ্রামের তৌয়বর রহমান চার বছর আগে নিজের জমিতে ৪০০টি আম্রপালি গাছের বাগান গড়ে তোলেন। শনিবার সকালে পরিবারের সদস্যরা বাগানে গিয়ে দেখতে পান, রাতের কোনো একসময় দুর্বৃত্তরা বাগানে ঢুকে শতাধিক আমগাছ কেটে ফেলেছে।বাগান মালিক তৌয়বর রহমান বলেন, গাছগুলো বড় হয়ে ফলন দেওয়ার উপযোগী হয়েছিল। হঠাৎ করে এভাবে গাছ কেটে ফেলায় প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক বলেন, ‘এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।‘ এনএম/ধ্রুবকন্ঠ